সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী আজ ১৭ মার্চ। ১৯২০ সালে১৭ মার্চ তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার নিভৃত গ্রাম টুঙ্গীপাড়ায় খোকার জন্ম হয়। তার বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সায়েরা খাতুন। তাদের চার মেয়ে ও দুই ছেলের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়।
মহানায়কের জন্মদিনে দেশে জাতীয় শিশু দিবসও পালিত হয়। বঙ্গবন্ধুকে স্মরণ করতেই এই মহা দিন জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
ঢাকা,রোববার ১৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















