ডিএনসসির সামনে নিম্ন আয়ের মানুষের জন্য ইফতার আয়োজন করা হয়েছে: ডিএনসিসি মেয়র আতিক

ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের উদ্যোগে মাহে রমজানে মাসব্যাপী নিম্ন আয়ের মানুষের জন্য ইফতারের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। গুলশানস্থ নগরের ভবনের সম্মুখস্থলে এই আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৪) মাসব্যাপী ইফতার আয়োজনের ৩য় দিনে ইফতার বিতরণ পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।

ইফতারের কিছুক্ষণ পূর্বে মেয়র মোঃ আতিকুল ইসলাম উপস্থিত সুবিধা বঞ্চিত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মাঝে ইফতার বিতরণ করেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছি। এখানে পুরো রমজান মাসব্যাপী ইফতারের ব্যবস্থা থাকবে। যদিও ডিএনসসির সামনে নিম্ন আয়ের মানুষের জন্য ইফতার আয়োজন করা হয়েছে। যদিও এটি কোন ইফতার পার্টি নয়, কেবল নিম্ন আয়ের মানুষের জন্যই এই আয়োজন। তবে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি যারা ট্রাফিক জ্যামের কারণে বাসায় পৌঁছাতে পারবে না, অথবা কাজের কারণে দেরি হয়ে যায় তারা এখানে এসে ইফতার করতে পারবে।’

মেয়র আরও বলেন, ‘নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা। এটি অত্যন্ত আনন্দের, ভালো লাগার। রমজান মাসে সবার প্রতি অনুরোধ থাকবে আসুন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত যেভাবেই হোক, সাধারণ মানুষের পাশে দাঁড়াই।’

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘রমজানে নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ডিএনসিসির দশটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা বাজার তদারকি করছে। এছাড়াও ডিএনসিসির ৬টি মার্কেটে পণ্য দ্রব্যের নির্ধারিত মূল্যের তালিকা প্রদর্শনের জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। ক্রেতারা সরকারের নির্ধারণ মূল্য তালিকা দেখতে পাবে।’
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,বৃহস্পতিবার ১৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএনসসির সামনে নিম্ন আয়ের মানুষের জন্য ইফতার আয়োজন করা হয়েছে: ডিএনসিসি মেয়র আতিক

ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের উদ্যোগে মাহে রমজানে মাসব্যাপী নিম্ন আয়ের মানুষের জন্য ইফতারের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। গুলশানস্থ নগরের ভবনের সম্মুখস্থলে এই আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৪) মাসব্যাপী ইফতার আয়োজনের ৩য় দিনে ইফতার বিতরণ পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।

ইফতারের কিছুক্ষণ পূর্বে মেয়র মোঃ আতিকুল ইসলাম উপস্থিত সুবিধা বঞ্চিত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মাঝে ইফতার বিতরণ করেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছি। এখানে পুরো রমজান মাসব্যাপী ইফতারের ব্যবস্থা থাকবে। যদিও ডিএনসসির সামনে নিম্ন আয়ের মানুষের জন্য ইফতার আয়োজন করা হয়েছে। যদিও এটি কোন ইফতার পার্টি নয়, কেবল নিম্ন আয়ের মানুষের জন্যই এই আয়োজন। তবে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি যারা ট্রাফিক জ্যামের কারণে বাসায় পৌঁছাতে পারবে না, অথবা কাজের কারণে দেরি হয়ে যায় তারা এখানে এসে ইফতার করতে পারবে।’

মেয়র আরও বলেন, ‘নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা। এটি অত্যন্ত আনন্দের, ভালো লাগার। রমজান মাসে সবার প্রতি অনুরোধ থাকবে আসুন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত যেভাবেই হোক, সাধারণ মানুষের পাশে দাঁড়াই।’

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘রমজানে নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ডিএনসিসির দশটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা বাজার তদারকি করছে। এছাড়াও ডিএনসিসির ৬টি মার্কেটে পণ্য দ্রব্যের নির্ধারিত মূল্যের তালিকা প্রদর্শনের জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। ক্রেতারা সরকারের নির্ধারণ মূল্য তালিকা দেখতে পাবে।’
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,বৃহস্পতিবার ১৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO