ব্যবসায়ী সিন্ডিকেট সরকারের চেয়েও শক্তিশালী,সরকার সিন্ডিকেটের কাছে জিম্মি: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন, ব্যবসায়ী সিন্ডিকেট সরকারের চেয়েও শক্তিশালী, সরকার চাইলেও তা ভাঙতে পারবে না। ফলে এসব অভিযান কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন তিনি।সোমবার (১১ মার্চ) বিকেলে চারদিনের সফরে গিয়ে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, সরকার দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ। দেশের বেশিরভাগ পণ্য আমদানিনির্ভর। আমদানি করতে যে সক্ষমতা তা দেশের অনেক ব্যবসায়ীর মধ্যেই নেই। যাদের বৈধ-অবৈধ টাকা আছে, তারাই আমদানির সুযোগটা নিচ্ছেন। আর এই সুযোগটা নিচ্ছেন কয়েকজন ব্যবসায়ী। সেইসঙ্গে বাইরে থেকে যারা আমদানির সঙ্গে জড়িত তারা সবাই প্রায় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের। এমনিতেই সিন্ডিকেট তৈরি হয়েছে। যার কারণে সরকার সিন্ডিকেটের কাছে জিম্মি।

তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের কারণে মানুষের নাভিশ্বাস উঠছে। সরকার চাইলেই এখন পণ্যের দাম কমাতে বা বাড়াতে পারবে না। বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা থাকা দরকার। এই প্রতিযোগিতা না থাকলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না।
সম্প্রতি রওশন এরশাদের কাউন্সিল প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, যারা এসব করছে, তারা বেশিরভাগই জাতীয় পার্টির কেউ না। তাছাড়া এসব আইনি কোনো কাঠামোর মধ্যে থেকে হচ্ছে না। এসব বেআইনি।উপজেলা নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, রংপুরে জাতীয় পার্টির অবস্থা ভালো। দেশের অন্যান্য স্থানে সেই তুলনায় কম। তবে জাতীয় পার্টি উপজেলা নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টি এখন পর্যন্ত সব ধরনের নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনের সমস্যাগুলো জানা যাচ্ছে।
রংপুর,সোমবার ১১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ী সিন্ডিকেট সরকারের চেয়েও শক্তিশালী,সরকার সিন্ডিকেটের কাছে জিম্মি: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন, ব্যবসায়ী সিন্ডিকেট সরকারের চেয়েও শক্তিশালী, সরকার চাইলেও তা ভাঙতে পারবে না। ফলে এসব অভিযান কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন তিনি।সোমবার (১১ মার্চ) বিকেলে চারদিনের সফরে গিয়ে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, সরকার দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ। দেশের বেশিরভাগ পণ্য আমদানিনির্ভর। আমদানি করতে যে সক্ষমতা তা দেশের অনেক ব্যবসায়ীর মধ্যেই নেই। যাদের বৈধ-অবৈধ টাকা আছে, তারাই আমদানির সুযোগটা নিচ্ছেন। আর এই সুযোগটা নিচ্ছেন কয়েকজন ব্যবসায়ী। সেইসঙ্গে বাইরে থেকে যারা আমদানির সঙ্গে জড়িত তারা সবাই প্রায় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের। এমনিতেই সিন্ডিকেট তৈরি হয়েছে। যার কারণে সরকার সিন্ডিকেটের কাছে জিম্মি।

তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের কারণে মানুষের নাভিশ্বাস উঠছে। সরকার চাইলেই এখন পণ্যের দাম কমাতে বা বাড়াতে পারবে না। বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা থাকা দরকার। এই প্রতিযোগিতা না থাকলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না।
সম্প্রতি রওশন এরশাদের কাউন্সিল প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, যারা এসব করছে, তারা বেশিরভাগই জাতীয় পার্টির কেউ না। তাছাড়া এসব আইনি কোনো কাঠামোর মধ্যে থেকে হচ্ছে না। এসব বেআইনি।উপজেলা নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, রংপুরে জাতীয় পার্টির অবস্থা ভালো। দেশের অন্যান্য স্থানে সেই তুলনায় কম। তবে জাতীয় পার্টি উপজেলা নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টি এখন পর্যন্ত সব ধরনের নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনের সমস্যাগুলো জানা যাচ্ছে।
রংপুর,সোমবার ১১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO