বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নের জন্য চাই সম্মিলিত প্রয়াস-ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নের জন্য চাই সম্মিলিত প্রয়াস। উন্নয়নের জন্য চাই ঐক্য। উন্নয়নের জন্য ঐক্যের বিকল্প নেই।

আজ বিকেলে ঢাকায় জাতীয় যাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন ভাবনা এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, মানব সভ্যতার ইতিহাসে উন্নয়ন আকাঙ্ক্ষা একটি চিরন্তন ঘটনা। সভ্যতার শুরু থেকেই প্রতিনিয়তই মানুষ নিজেকে অতিক্রম করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এটি চলবে।আমাদের মূল উন্নয়ন দর্শনটি দিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মহান রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ে তোলা। এটি এমন এক উন্নয়ন দর্শন যেটি সর্বদাই প্রাসঙ্গিক থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

ধর্মমন্ত্রী আরো বলেন, সময়ের সাথে সাথে উন্নয়ন পরিকল্পনায় নতুন নতুন দৃষ্টিভঙ্গি বা দর্শন যুক্ত হয়েছে। বর্তমানে টেকসই উন্নয়নের সাথে নতুন যে দর্শন যুক্ত হয়েছে সেটি হল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। এসডিজি’র একটি মূলনীতি হলো কাউকে পিছিয়ে রাখা যাবে না। উন্নয়ন হতে হবে সুষম, কোনরূপ বৈষম্য রাখা যাবে না।

মোঃ ফরিদুল হক খান বলেন, দেশের উন্নয়নের জন্য সরকার একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দেশপ্রেমী, প্রগতিশীল, উন্নয়নকামী ও ইতিবাচক নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। যে নেতৃত্ব দেশপ্রেম, প্রগতি ও উন্নয়নের কথা বলে সেই নেতৃত্বকে এগিয়ে নিতে হবে, সাধ্যমতো পৃষ্ঠপোষকতা করতে হবে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে কর্মসূচি হাতে নিয়েছেন সেগুলোকে এগিয়ে নিতে হবে। রূপকল্প ২০৪১ ও ডেল্টা প্লান ২১০০ বাস্তবায়িত হলেই বাংলাদেশের প্রতিটি জনপদের চেহারা পাল্টে যাবে।

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান, জামালপুর- ১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এমডি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সিনিয়র সচিব মোঃ আব্দুস সামাদ।
ঢাকা,রোববার ১০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নের জন্য চাই সম্মিলিত প্রয়াস-ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নের জন্য চাই সম্মিলিত প্রয়াস। উন্নয়নের জন্য চাই ঐক্য। উন্নয়নের জন্য ঐক্যের বিকল্প নেই।

আজ বিকেলে ঢাকায় জাতীয় যাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন ভাবনা এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, মানব সভ্যতার ইতিহাসে উন্নয়ন আকাঙ্ক্ষা একটি চিরন্তন ঘটনা। সভ্যতার শুরু থেকেই প্রতিনিয়তই মানুষ নিজেকে অতিক্রম করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এটি চলবে।আমাদের মূল উন্নয়ন দর্শনটি দিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মহান রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ে তোলা। এটি এমন এক উন্নয়ন দর্শন যেটি সর্বদাই প্রাসঙ্গিক থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

ধর্মমন্ত্রী আরো বলেন, সময়ের সাথে সাথে উন্নয়ন পরিকল্পনায় নতুন নতুন দৃষ্টিভঙ্গি বা দর্শন যুক্ত হয়েছে। বর্তমানে টেকসই উন্নয়নের সাথে নতুন যে দর্শন যুক্ত হয়েছে সেটি হল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। এসডিজি’র একটি মূলনীতি হলো কাউকে পিছিয়ে রাখা যাবে না। উন্নয়ন হতে হবে সুষম, কোনরূপ বৈষম্য রাখা যাবে না।

মোঃ ফরিদুল হক খান বলেন, দেশের উন্নয়নের জন্য সরকার একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দেশপ্রেমী, প্রগতিশীল, উন্নয়নকামী ও ইতিবাচক নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। যে নেতৃত্ব দেশপ্রেম, প্রগতি ও উন্নয়নের কথা বলে সেই নেতৃত্বকে এগিয়ে নিতে হবে, সাধ্যমতো পৃষ্ঠপোষকতা করতে হবে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে কর্মসূচি হাতে নিয়েছেন সেগুলোকে এগিয়ে নিতে হবে। রূপকল্প ২০৪১ ও ডেল্টা প্লান ২১০০ বাস্তবায়িত হলেই বাংলাদেশের প্রতিটি জনপদের চেহারা পাল্টে যাবে।

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান, জামালপুর- ১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এমডি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সিনিয়র সচিব মোঃ আব্দুস সামাদ।
ঢাকা,রোববার ১০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock