হজযাত্রীদের জন্য সকল ধরণের প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, এদেশের হজযাত্রীদের সহীহ ও শুদ্ধভাবে হজব্রত পালন করিয়ে আনা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকার তথা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সব ধরনের প্রস্তুতি রয়েছে। হজযাত্রীদের জন্য সকল ধরণের প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

আজ সকালে ঢাকার আশকোনায় হজ অফিসে হজ প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সহীহ ও শুদ্ধভাবে হজ পালনের ক্ষেত্রে হজের আনুষঙ্গিক বিষয়ে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আমি বিশ্বাস করি, হজযাত্রীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া সম্ভব হলে তাদের পক্ষে হজ পালন সহজ হবে। তিনি হাদীস উল্লেখপূর্বক বলেন, রাসুলুল্লাহ (স.) আমাদেরকে হজ ও উমরাহ পালনের আগেই হজ সংক্রান্ত যাবতীয় আহকাম-আরকান সম্পর্কে জ্ঞান লাভ করার নির্দেশ দিয়েছেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মোঃ ফরিদুল হক খান বলেন, আপনারা কর্মক্ষেত্রে গিয়ে আজকের এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনাদের অধিক্ষেত্রের হজযাত্রীদের মধ্যে সঞ্চারিত করবেন, তাদেরকে শেখাবেন ও বোঝাবেন। প্রত্যেক হজযাত্রী যেন হজের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে হজে যেতে পারে সেদিকে সবাই সোচ্চার হবেন।

ধর্মমন্ত্রী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আরো বলেন, আমাদের দেশের বেশিরভাগ মানুষের প্রবণতা হলো জীবনের শেষপ্রান্তে পৌঁছে হজে যাওয়া। এদেশের অধিকাংশ মানুষই সারাজীবন তিলে তিলে সঞ্চয় করা অর্থ দিয়ে হজব্রত পালন করে থাকে। একারণে হজ সহীহ ও শুদ্ধভাবে পালনের জন্য সবাইকে সোচ্চার হতে হবে। তিনি রিসোর্স পার্সনদেরকে নিষ্ঠার সাথে প্রশিক্ষণ পরিচালনার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, আজকের প্রশিক্ষণে সকল জেলার জেলা প্রশাসক বা তাদের প্রতিনিধি, সিভিল সার্জন বা তাদের প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকবৃন্দ, আলেম-ওলামাবৃন্দ ও হজ এজেন্সিস অব বাংলাদেশ(হাব) এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ধর্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার।এসময় অন্যানের মধ্যে হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মোঃ মঞ্জুরুল হক ও হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
ঢাকা,রোববার ১০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের জন্য সকল ধরণের প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, এদেশের হজযাত্রীদের সহীহ ও শুদ্ধভাবে হজব্রত পালন করিয়ে আনা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকার তথা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সব ধরনের প্রস্তুতি রয়েছে। হজযাত্রীদের জন্য সকল ধরণের প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

আজ সকালে ঢাকার আশকোনায় হজ অফিসে হজ প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সহীহ ও শুদ্ধভাবে হজ পালনের ক্ষেত্রে হজের আনুষঙ্গিক বিষয়ে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আমি বিশ্বাস করি, হজযাত্রীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া সম্ভব হলে তাদের পক্ষে হজ পালন সহজ হবে। তিনি হাদীস উল্লেখপূর্বক বলেন, রাসুলুল্লাহ (স.) আমাদেরকে হজ ও উমরাহ পালনের আগেই হজ সংক্রান্ত যাবতীয় আহকাম-আরকান সম্পর্কে জ্ঞান লাভ করার নির্দেশ দিয়েছেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মোঃ ফরিদুল হক খান বলেন, আপনারা কর্মক্ষেত্রে গিয়ে আজকের এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনাদের অধিক্ষেত্রের হজযাত্রীদের মধ্যে সঞ্চারিত করবেন, তাদেরকে শেখাবেন ও বোঝাবেন। প্রত্যেক হজযাত্রী যেন হজের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে হজে যেতে পারে সেদিকে সবাই সোচ্চার হবেন।

ধর্মমন্ত্রী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আরো বলেন, আমাদের দেশের বেশিরভাগ মানুষের প্রবণতা হলো জীবনের শেষপ্রান্তে পৌঁছে হজে যাওয়া। এদেশের অধিকাংশ মানুষই সারাজীবন তিলে তিলে সঞ্চয় করা অর্থ দিয়ে হজব্রত পালন করে থাকে। একারণে হজ সহীহ ও শুদ্ধভাবে পালনের জন্য সবাইকে সোচ্চার হতে হবে। তিনি রিসোর্স পার্সনদেরকে নিষ্ঠার সাথে প্রশিক্ষণ পরিচালনার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, আজকের প্রশিক্ষণে সকল জেলার জেলা প্রশাসক বা তাদের প্রতিনিধি, সিভিল সার্জন বা তাদের প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকবৃন্দ, আলেম-ওলামাবৃন্দ ও হজ এজেন্সিস অব বাংলাদেশ(হাব) এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ধর্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার।এসময় অন্যানের মধ্যে হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মোঃ মঞ্জুরুল হক ও হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
ঢাকা,রোববার ১০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock