দিনাজপুরে পিকনিকের যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ আহত ৫৫

দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী নবাবগঞ্জের স্বপ্নপূরী পিকনিক স্পটে যাওয়ার পথে আফতাবগঞ্জ বাজার নামক স্থানে পিকনিকের যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে শিশুসহ ৫৫ জন যাত্রী আহত হয়েছেন।
ঘটনাটি গতকাল সোমবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী- স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজার এলাকায ঘটেছে।
দুর্ঘটনায় আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি পয়সাখোলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী লায়লা বেগম (৩৫), মতিয়ার রহমান (৩৮), তার মেয়ে মৌসুমি পারভিন (১২) ও মোজ্জামেল হকের মেয়ে মোস্তাফিমার (৭) অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত অন্য যাত্রীরা প্রাথমিক
চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, ঠাকুরগাঁও জেলার সদর ভুল্লি পয়সাখোলা গ্রামবাসীরা বার্ষিক পিকনিকের জন্য শিশুসহ নারী ও পুরুষ মিলে ৫৫ জন বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর উদ্দেশ্যে সকালে (ঢাকা-মেট্রো-জ-১১-০২৮১) বাস যোগে রওনা দেন। বাসটি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের কাছে পৌঁছানোর পরপরই আকস্মিকভাবে বাসের সামনের দিকের ডান চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ডান পার্শ্বের খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন আহত হন। পুলিশসহ স্থানীয়রা বাসে থাকা আহত যাত্রীদেরউদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
আহত মতিয়ার রহমান বলেন, পরিবার-পরিজন নিয়ে গ্রামবাসী প্রায় ৫৫ জন স্বপ্নপুরীতে বনভোজনের উদ্দেশ্যে যচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বাসে থাকা নারী-পুরুষসহ শিশুরা প্রত্যেকেই কমবেশি আহত হয়েছে। ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে সবাইকে চিকিৎসা নিতে হয়েছে। গুরুতর আহতদের সেখানেই ভর্তি করা হয়েছে।
নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে ফাঁড়ি ইনচার্জ এসআই সিরাজুল হক বলেন, খবর পেয়ে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বাসটিতে শিশুসহ ৫৫ জন যাত্রী ছিল। আহত সকলকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় কারো দোষ ছিল না।
চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর,সোমবার ০৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে পিকনিকের যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ আহত ৫৫

দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী নবাবগঞ্জের স্বপ্নপূরী পিকনিক স্পটে যাওয়ার পথে আফতাবগঞ্জ বাজার নামক স্থানে পিকনিকের যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে শিশুসহ ৫৫ জন যাত্রী আহত হয়েছেন।
ঘটনাটি গতকাল সোমবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী- স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজার এলাকায ঘটেছে।
দুর্ঘটনায় আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি পয়সাখোলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী লায়লা বেগম (৩৫), মতিয়ার রহমান (৩৮), তার মেয়ে মৌসুমি পারভিন (১২) ও মোজ্জামেল হকের মেয়ে মোস্তাফিমার (৭) অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত অন্য যাত্রীরা প্রাথমিক
চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, ঠাকুরগাঁও জেলার সদর ভুল্লি পয়সাখোলা গ্রামবাসীরা বার্ষিক পিকনিকের জন্য শিশুসহ নারী ও পুরুষ মিলে ৫৫ জন বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর উদ্দেশ্যে সকালে (ঢাকা-মেট্রো-জ-১১-০২৮১) বাস যোগে রওনা দেন। বাসটি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের কাছে পৌঁছানোর পরপরই আকস্মিকভাবে বাসের সামনের দিকের ডান চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ডান পার্শ্বের খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন আহত হন। পুলিশসহ স্থানীয়রা বাসে থাকা আহত যাত্রীদেরউদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
আহত মতিয়ার রহমান বলেন, পরিবার-পরিজন নিয়ে গ্রামবাসী প্রায় ৫৫ জন স্বপ্নপুরীতে বনভোজনের উদ্দেশ্যে যচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বাসে থাকা নারী-পুরুষসহ শিশুরা প্রত্যেকেই কমবেশি আহত হয়েছে। ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে সবাইকে চিকিৎসা নিতে হয়েছে। গুরুতর আহতদের সেখানেই ভর্তি করা হয়েছে।
নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে ফাঁড়ি ইনচার্জ এসআই সিরাজুল হক বলেন, খবর পেয়ে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বাসটিতে শিশুসহ ৫৫ জন যাত্রী ছিল। আহত সকলকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় কারো দোষ ছিল না।
চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর,সোমবার ০৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO