জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বর্তমানে দেশের মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।শনিবার (০২ মার্চ) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, ২০২৩ সালের ২ মার্চ ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এখন হালনাগাদ শেষে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।
তিনি জানান, তাদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ চার হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার ৯৩২ জন। এবার ভোটার বেড়েছে দুই দশমিক ২৬ শতাংশ।
ঢাকা,শনিবার ০২ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















