জয়পুরহাটে দিনমজুর নূরুল হককে হত্যার দায়ে নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে দিনমজুর নূরুল হককে হত্যার দায়ে নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-প্রথম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-জয়পুরহাট সদর উপজেলার ধারকী সোটাহার গ্রামের আব্দুর রউফ, রুহুল আমীন, আলী হোসেন, খোকন হোসেন, বেলাল হোসেন, রোকন হোসেন, বাবু হোসেন, মিজানুর রহমান ও সিরাজুল ইসলাম।

এসময় নির্দোষ প্রামাণ হওয়ায় সানোয়ার হোসেন ও কেতাব্বর হোসেন নামে দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ নভেম্বর সকাল ৯টায় নূরুল হকসহ কয়েকজন কৃষি শ্রমিক হিচমী বাজারের ব্যবসায়ী আমান উল্লাহর জমিতে ধান কাটছিলেন। এসময় আব্দুর রউফসহ ১৩ জন এবং অজ্ঞাত আরও আট/১০ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন নূরুল হক। তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তিনি মারা যান।

এ ঘটনায় তার ছেলে মাসুম ওই দিনই ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আট/১০ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।
জয়পুরহাট,বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে দিনমজুর নূরুল হককে হত্যার দায়ে নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে দিনমজুর নূরুল হককে হত্যার দায়ে নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-প্রথম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-জয়পুরহাট সদর উপজেলার ধারকী সোটাহার গ্রামের আব্দুর রউফ, রুহুল আমীন, আলী হোসেন, খোকন হোসেন, বেলাল হোসেন, রোকন হোসেন, বাবু হোসেন, মিজানুর রহমান ও সিরাজুল ইসলাম।

এসময় নির্দোষ প্রামাণ হওয়ায় সানোয়ার হোসেন ও কেতাব্বর হোসেন নামে দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ নভেম্বর সকাল ৯টায় নূরুল হকসহ কয়েকজন কৃষি শ্রমিক হিচমী বাজারের ব্যবসায়ী আমান উল্লাহর জমিতে ধান কাটছিলেন। এসময় আব্দুর রউফসহ ১৩ জন এবং অজ্ঞাত আরও আট/১০ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন নূরুল হক। তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তিনি মারা যান।

এ ঘটনায় তার ছেলে মাসুম ওই দিনই ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আট/১০ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।
জয়পুরহাট,বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO