পর্যটকদের জন্য নতুন আকর্ষণ কুয়াকাটায় রাখাইন জাদুঘর

পর্যটকদের জন্য নতুন আকর্ষণ রাখাইন জাদুঘর। এটি কুয়াকাটা সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে মিশ্রিপাড়া নামক গ্রামে দুই শতাংশ জমির উপর নির্মাণ হয়েছে। এখানে রাখাইন সস্প্রদায়ের ব্যবহারের হাজার বছর পুরানো তৈজসপত্রসহ নানান শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রথম ধাপে, রাখাইনদের ব্যবহারের ২০ ধরনের উপকরণ রাখা হয়েছে। এরমধ্যে রয়েছে রাখাইন ভাষায় তালপাতায় লেখা পুঁথি, সেগুন কাঠের বাক্সসহ বিভিন্ন ধরনের পাত্র। পশুর হাড় দিয়ে তৈরি অস্ত্র, পিতলের ঘণ্টা, হরিণের চামড়াসহ নানান জিনিস। এসব উপকরণ স্থানীয় প্রবীন রাখানইনদের বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে। এছাড়া জাদুঘরের দেয়ালে অঙ্কন করা হয়েছে রাখাইনদের প্রথম রাজা চন্দ্রসূর্য ও শেষ রাজা মহাথামান্দার ছবিও। যা দেখতে ভিড় করছেন পর্যটকরা।
জানা গেছে, ২০২৩ সালে ২৮ সেপ্টেম্বর এ জাদুঘরটি উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। এর মাধ্যমে আগত পর্যটকরা বৌদ্ধবিহার প্রদর্শনের পাশাপাশি রাখাইন জনগোষ্ঠীর ঐতিহ্য-ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে। ক্রমশই বিভিন্ন উপকরন সংগ্রহ করে এ জাদুঘরের সংগ্রহশালা সমৃদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দা মো.আমির হোসেন বলেন, কুয়াকাটায় আগত পর্যটকরা জানতে চায় আদিবাসীদের সেকালের জীবনযাত্রা। এ জনপদ কিভাবে হয়েছে বাসযোগ্য। এসব দেখার জন্য, জানার জন্য ঘুরে বেড়ায় রাখাইন পল্লীতে। এখন এই জাদুঘরের মাধ্যমেই জানতে পারবেন তারা।
পর্যটক শাকিল খান বলেন, রাখাইন জাদুঘরটি অসাধারন। এর পাশে রয়েছে প্রাচীন কুয়া ও ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির অবস্থিত। এ জাদুঘরটিতে রাখাইনদের ব্যবহৃত পুরনো হারিয়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি দেয়ালে অঙ্কন করা হয়েছে রাখাইন রাজ্য থেকে প্রথম পর্যায়ে ৫০টি পরিবার কীভাবে সাগর পাড়ি দিয়ে উপকূলীয় এলাকায় পৌঁছেছেন এমন দৃশ্য। মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দিরের পুরোহিত উত্তম ভিক্ষু বলেন, আমরা আসা করছি সামনে আরও পর্যটক জাদুঘরে আসতে উৎসাহী হবে।
জাদুঘরের প্রতিষ্ঠাতা রাখাইন মং লাচিং জানান, রাখাইনদের সংস্কৃতির সাথে অন্যদের পরিচয় করিয়ে দিতেই এ উদ্যোগ। তবে এই জাদুঘর পর্যায়ক্রমে সমৃদ্ধ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, কুয়াকাটায় যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন-তারা সহজেই এ জাদুঘর ঘুরে সম্প্রদায়ের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ২৮ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটকদের জন্য নতুন আকর্ষণ কুয়াকাটায় রাখাইন জাদুঘর

পর্যটকদের জন্য নতুন আকর্ষণ রাখাইন জাদুঘর। এটি কুয়াকাটা সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে মিশ্রিপাড়া নামক গ্রামে দুই শতাংশ জমির উপর নির্মাণ হয়েছে। এখানে রাখাইন সস্প্রদায়ের ব্যবহারের হাজার বছর পুরানো তৈজসপত্রসহ নানান শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রথম ধাপে, রাখাইনদের ব্যবহারের ২০ ধরনের উপকরণ রাখা হয়েছে। এরমধ্যে রয়েছে রাখাইন ভাষায় তালপাতায় লেখা পুঁথি, সেগুন কাঠের বাক্সসহ বিভিন্ন ধরনের পাত্র। পশুর হাড় দিয়ে তৈরি অস্ত্র, পিতলের ঘণ্টা, হরিণের চামড়াসহ নানান জিনিস। এসব উপকরণ স্থানীয় প্রবীন রাখানইনদের বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে। এছাড়া জাদুঘরের দেয়ালে অঙ্কন করা হয়েছে রাখাইনদের প্রথম রাজা চন্দ্রসূর্য ও শেষ রাজা মহাথামান্দার ছবিও। যা দেখতে ভিড় করছেন পর্যটকরা।
জানা গেছে, ২০২৩ সালে ২৮ সেপ্টেম্বর এ জাদুঘরটি উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। এর মাধ্যমে আগত পর্যটকরা বৌদ্ধবিহার প্রদর্শনের পাশাপাশি রাখাইন জনগোষ্ঠীর ঐতিহ্য-ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে। ক্রমশই বিভিন্ন উপকরন সংগ্রহ করে এ জাদুঘরের সংগ্রহশালা সমৃদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দা মো.আমির হোসেন বলেন, কুয়াকাটায় আগত পর্যটকরা জানতে চায় আদিবাসীদের সেকালের জীবনযাত্রা। এ জনপদ কিভাবে হয়েছে বাসযোগ্য। এসব দেখার জন্য, জানার জন্য ঘুরে বেড়ায় রাখাইন পল্লীতে। এখন এই জাদুঘরের মাধ্যমেই জানতে পারবেন তারা।
পর্যটক শাকিল খান বলেন, রাখাইন জাদুঘরটি অসাধারন। এর পাশে রয়েছে প্রাচীন কুয়া ও ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির অবস্থিত। এ জাদুঘরটিতে রাখাইনদের ব্যবহৃত পুরনো হারিয়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি দেয়ালে অঙ্কন করা হয়েছে রাখাইন রাজ্য থেকে প্রথম পর্যায়ে ৫০টি পরিবার কীভাবে সাগর পাড়ি দিয়ে উপকূলীয় এলাকায় পৌঁছেছেন এমন দৃশ্য। মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দিরের পুরোহিত উত্তম ভিক্ষু বলেন, আমরা আসা করছি সামনে আরও পর্যটক জাদুঘরে আসতে উৎসাহী হবে।
জাদুঘরের প্রতিষ্ঠাতা রাখাইন মং লাচিং জানান, রাখাইনদের সংস্কৃতির সাথে অন্যদের পরিচয় করিয়ে দিতেই এ উদ্যোগ। তবে এই জাদুঘর পর্যায়ক্রমে সমৃদ্ধ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, কুয়াকাটায় যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন-তারা সহজেই এ জাদুঘর ঘুরে সম্প্রদায়ের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ২৮ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock