নিম্ন আয়ের নারীদের অত্যাধুনিক সেলাই মেশিন বিতরণ করলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন ‘নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন টেকসই হবে। ডিএনসিসি এলাকায় বসবাসকারী নিম্ন আয়ের নারীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। আজকে নয়জন (৯) নারীকে বিনামূল্যে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি একটি সেলাই মেশিন একটি পরিবার চালাতে সহায়তা করবে। সেলাই মেশিন জীবনের চাকা ঘুরিয়ে দিতে সক্ষম।’

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ২০২৪) বিকেলে গুলশান নগর ভবনে সম্মেলন কক্ষে নিম্ন আয়ের নারীদের মধ্যে ব্যবসা অনুদান এবং ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ডিএনসিসি কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ সরকার, এফসিডিও ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ১০০ জন নারীকে অফেরতযোগ্য ১০ হাজার টাকা করে ব্যবসা অনুদান ও প্রশিক্ষণ প্রদান এবং ৯ জন নারীকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ করা হয়।

ডিএনসিসি মেয়র বলেন, ‘নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সততার সাথে পরিশ্রম করতে হবে। আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আশা করি আজকে যারা এই সুযোগ পেয়েছেন এটি কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করবেন। সেলাই মেশিনগুলো অনেক মূলবান। ফ্রিতে পাওয়ার কারণে অবহেলা করবেন না। অত্যন্ত যত্নের সাথে ব্যবহার করবেন। মার্কেটের চাহিদা অনুযায়ী কাপড় সেলাই করবেন। ৯ জন মিলে একটি চমৎকার মার্কেট তৈরি করবেন। আমি চাই আপনাদের ৯জনের মাধ্যমে আরও অনেকের ভাগ্য পরিবর্তন করবেন।’

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোঃ মাসুম পাটওয়ারী, ডিএনসিসির প্রধান সমাজ কল্যান ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান প্রমুখ।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিম্ন আয়ের নারীদের অত্যাধুনিক সেলাই মেশিন বিতরণ করলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন ‘নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন টেকসই হবে। ডিএনসিসি এলাকায় বসবাসকারী নিম্ন আয়ের নারীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। আজকে নয়জন (৯) নারীকে বিনামূল্যে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি একটি সেলাই মেশিন একটি পরিবার চালাতে সহায়তা করবে। সেলাই মেশিন জীবনের চাকা ঘুরিয়ে দিতে সক্ষম।’

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ২০২৪) বিকেলে গুলশান নগর ভবনে সম্মেলন কক্ষে নিম্ন আয়ের নারীদের মধ্যে ব্যবসা অনুদান এবং ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ডিএনসিসি কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ সরকার, এফসিডিও ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ১০০ জন নারীকে অফেরতযোগ্য ১০ হাজার টাকা করে ব্যবসা অনুদান ও প্রশিক্ষণ প্রদান এবং ৯ জন নারীকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বিতরণ করা হয়।

ডিএনসিসি মেয়র বলেন, ‘নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সততার সাথে পরিশ্রম করতে হবে। আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আশা করি আজকে যারা এই সুযোগ পেয়েছেন এটি কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করবেন। সেলাই মেশিনগুলো অনেক মূলবান। ফ্রিতে পাওয়ার কারণে অবহেলা করবেন না। অত্যন্ত যত্নের সাথে ব্যবহার করবেন। মার্কেটের চাহিদা অনুযায়ী কাপড় সেলাই করবেন। ৯ জন মিলে একটি চমৎকার মার্কেট তৈরি করবেন। আমি চাই আপনাদের ৯জনের মাধ্যমে আরও অনেকের ভাগ্য পরিবর্তন করবেন।’

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোঃ মাসুম পাটওয়ারী, ডিএনসিসির প্রধান সমাজ কল্যান ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান প্রমুখ।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO