বিডিএস বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করুন: জেডএসওদের প্রতি ভূমিমন্ত্রী

বাংলাদেশ ডিজিটাল সার্ভে প্রোগ্রাম/অপারেশন বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য জোনাল সেটেলমেন্ট অফিসারদের (জেডএসও) নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের (ডিএলআরএস) সভাকক্ষে অনুষ্ঠিত, জোনাল সেটেলমেন্ট অফিসার ও সেটেলমেন্ট অফিসারগণের সমন্বয়ে ৫৮তম দ্বি-মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে জেডএসওদের এই দিকনির্দাশনা দেন। এই সময় আরও উপস্থিত ছিলেন ভূমি সচিব মোঃ খলিলুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদসহ ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

ভূমিমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে আপনারা (জেডএসও) ভূমি প্রশাসনের জরিপ ও সেটেলমেন্ট অংশের তত্ত্বাবধায়ক। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ পরিকল্পনার অন্যতম অংশ বাংলাদেশ ডিজিটাল জরিপ প্রোগ্রাম বাস্তবায়নে আপনাদের অনবদ্য ভূমিকা থাকবে বলে আমার বিশ্বাস। ভূমি জরিপ সঠিকভাবে পরিচালনা করা হলে মামলা কমে আসার সাথে সাথে মানুষের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে বলে ভূমিমন্ত্রী এসময় মত বলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, চাষযোগ্য জমি চিহ্নিত করতে হবে এবং এই ধরণের জমির টেকসই ব্যবহার ও রক্ষায় সর্বোচ্চ সচেষ্টতা থাকতে হবে।

ভূমিসচিব বলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের নিয়োগ বিধিমালা হয়েছে, কাজে গতি আনতে এখন দ্রুত জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সময় তিনি জানান, ভূমি মন্ত্রণালয় পরিদর্শনকালীন প্রধানমন্ত্রী প্রদত্ত ৩১ দফা নির্দেশনার একেবারে প্রথমদিকে জরিপের কথা বলা হয়েছে।

সভায় অবহিত করা হয় যে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের অন্যতম সফলতার মধ্যে রয়েছে, সকল ম্যাপের ডাটাবেজ তৈরি, সকল আর এস জরিপ খতিয়ানের ডাটাবেজ তৈরি এবং অনলাইন ভূমি জরিপ সফটওয়ার (খতিয়ান ব্যবস্থাপনা) প্রণয়ন।

সভায় আরও অবহিত করা হয় যে, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী সিটি কর্পোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় ইডিএলএমএস প্রকল্পের (এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প) মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে। খুব শীগগরই আরেকটি প্রকল্পের রিভিও শেষ হলে দেশের আরও পটুয়াখালী, বরগুনা, পাবনা, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জ জেলার ৩২টি উপজেলাতেও বাংলাদেশ ডিজিটাল সার্ভে শুরু হবে। পর্যায়ক্রমে দুটি প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে ‘বাংলাদেশ ডিজিটাল সার্ভে’ পরিচালনা করা হবে।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিডিএস বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করুন: জেডএসওদের প্রতি ভূমিমন্ত্রী

বাংলাদেশ ডিজিটাল সার্ভে প্রোগ্রাম/অপারেশন বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য জোনাল সেটেলমেন্ট অফিসারদের (জেডএসও) নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের (ডিএলআরএস) সভাকক্ষে অনুষ্ঠিত, জোনাল সেটেলমেন্ট অফিসার ও সেটেলমেন্ট অফিসারগণের সমন্বয়ে ৫৮তম দ্বি-মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে জেডএসওদের এই দিকনির্দাশনা দেন। এই সময় আরও উপস্থিত ছিলেন ভূমি সচিব মোঃ খলিলুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদসহ ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

ভূমিমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে আপনারা (জেডএসও) ভূমি প্রশাসনের জরিপ ও সেটেলমেন্ট অংশের তত্ত্বাবধায়ক। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ পরিকল্পনার অন্যতম অংশ বাংলাদেশ ডিজিটাল জরিপ প্রোগ্রাম বাস্তবায়নে আপনাদের অনবদ্য ভূমিকা থাকবে বলে আমার বিশ্বাস। ভূমি জরিপ সঠিকভাবে পরিচালনা করা হলে মামলা কমে আসার সাথে সাথে মানুষের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে বলে ভূমিমন্ত্রী এসময় মত বলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, চাষযোগ্য জমি চিহ্নিত করতে হবে এবং এই ধরণের জমির টেকসই ব্যবহার ও রক্ষায় সর্বোচ্চ সচেষ্টতা থাকতে হবে।

ভূমিসচিব বলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের নিয়োগ বিধিমালা হয়েছে, কাজে গতি আনতে এখন দ্রুত জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সময় তিনি জানান, ভূমি মন্ত্রণালয় পরিদর্শনকালীন প্রধানমন্ত্রী প্রদত্ত ৩১ দফা নির্দেশনার একেবারে প্রথমদিকে জরিপের কথা বলা হয়েছে।

সভায় অবহিত করা হয় যে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের অন্যতম সফলতার মধ্যে রয়েছে, সকল ম্যাপের ডাটাবেজ তৈরি, সকল আর এস জরিপ খতিয়ানের ডাটাবেজ তৈরি এবং অনলাইন ভূমি জরিপ সফটওয়ার (খতিয়ান ব্যবস্থাপনা) প্রণয়ন।

সভায় আরও অবহিত করা হয় যে, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী সিটি কর্পোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় ইডিএলএমএস প্রকল্পের (এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প) মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে। খুব শীগগরই আরেকটি প্রকল্পের রিভিও শেষ হলে দেশের আরও পটুয়াখালী, বরগুনা, পাবনা, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জ জেলার ৩২টি উপজেলাতেও বাংলাদেশ ডিজিটাল সার্ভে শুরু হবে। পর্যায়ক্রমে দুটি প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে ‘বাংলাদেশ ডিজিটাল সার্ভে’ পরিচালনা করা হবে।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock