দুর্যোগের কথা মাথায় রেখেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে:দুর্যোগ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন সময়ে আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে হয়। তাই প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বনানীর ডিএনসিসি সুপার মার্কেট সংলগ্ন এলাকায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বর্তমানে একটি মডেল হিসেবে দাঁড়িয়েছে। দেশকে দুর্যোগ সহনীয় এমন একটি ব্যবস্থাপনায় আমরা নিয়ে এসেছি যে আজ বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে একটি রোল মডেল। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আজ বিশ্বের অনেক দেশ অনুসরণ করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আজ দুর্যোগ মোকাবিলার যে মহড়া দেখিয়েছেন সেটা অব্যাহত রাখতে হবে। যত মহড়া হবে ততোই দক্ষতা অর্জন হবে। ফলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে । বিভিন্ন অগ্নিকাণ্ডে আমাদের এই ফায়ার সার্ভিস তাদের সক্ষমতা দেখিয়েছে। আমাদের এই সক্ষমতা ও দক্ষতাকে আরও বাড়াতে হবে। ভবিষ্যতে যেকোনো দুর্যোগে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।

ফায়ার সার্ভিসকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আপনাদের জনবল, প্রশিক্ষণ, যন্ত্রপাতি যতো কিছু দরকার মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে সচেতন রয়েছেন।

মহড়ায় বনানী ডিএনসিসি সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে মানুষকে উদ্ধার করা হবে কিংবা দুর্যোগ ঘটলে কি করা করা উচিত সেই বিষয়ের বিভিন্ন কলাকৌশল দেখানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান এবং অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) এবিএম সফিকুল হায়দার।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,শনিবার ২৪ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগের কথা মাথায় রেখেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে:দুর্যোগ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন সময়ে আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে হয়। তাই প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বনানীর ডিএনসিসি সুপার মার্কেট সংলগ্ন এলাকায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বর্তমানে একটি মডেল হিসেবে দাঁড়িয়েছে। দেশকে দুর্যোগ সহনীয় এমন একটি ব্যবস্থাপনায় আমরা নিয়ে এসেছি যে আজ বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে একটি রোল মডেল। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আজ বিশ্বের অনেক দেশ অনুসরণ করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আজ দুর্যোগ মোকাবিলার যে মহড়া দেখিয়েছেন সেটা অব্যাহত রাখতে হবে। যত মহড়া হবে ততোই দক্ষতা অর্জন হবে। ফলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে । বিভিন্ন অগ্নিকাণ্ডে আমাদের এই ফায়ার সার্ভিস তাদের সক্ষমতা দেখিয়েছে। আমাদের এই সক্ষমতা ও দক্ষতাকে আরও বাড়াতে হবে। ভবিষ্যতে যেকোনো দুর্যোগে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।

ফায়ার সার্ভিসকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আপনাদের জনবল, প্রশিক্ষণ, যন্ত্রপাতি যতো কিছু দরকার মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে সচেতন রয়েছেন।

মহড়ায় বনানী ডিএনসিসি সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে মানুষকে উদ্ধার করা হবে কিংবা দুর্যোগ ঘটলে কি করা করা উচিত সেই বিষয়ের বিভিন্ন কলাকৌশল দেখানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান এবং অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) এবিএম সফিকুল হায়দার।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,শনিবার ২৪ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO