শক্তিশালী জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার, ২৬ জুন আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।এর মাত্র দুই দিন আগে, বুধবার, ২৪ জুন সন্ধ্যায় দেশটিতে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত হয়েছেন।এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
ভয়াবহ ওই ভূমিকম্পে রাজধানী কারাকাসের অনেক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহরের প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
তাৎক্ষণিকভাবে নতুন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে স্থানীয় বাসিন্দারা মারাকাই ও রাজধানী কারাকাসে ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ২৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















