দেশে অগ্নি নিরাপত্তা সরঞ্জাম উৎপাদনের তাগিদ শিল্পমন্ত্রীর

দেশেই অগ্নি নিরাপত্তা ও সুরক্ষা সামগ্রী উৎপাদনের জন্য এ খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বাংলাদেশে ফায়ার সেইফটি খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এই আহ্বান জানান শিল্পমন্ত্রী।

তিনি বলেন, দেশে বাণিজ্য ও শিল্প সম্প্রসারণের সাথে সাথে অগ্নি নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে অগ্নি নির্বাপক ও নিরাপত্তা সামগ্রীর বাজার। এমন পরিস্থিতিতে, আমদানি নির্ভরতা হ্রাস এবং স্থানীয় বাজারে নিজেদের অংশীদারিত্ব বৃদ্ধিতে দেশে এ খাতের শিল্প স্থাপন করুন। এ বিষয় শিল্পমন্ত্রণালয় এবং সরকার সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন তিনি।

এ সময় সাভারে অবস্থিত চামড়া শিল্প নগরীর ন্যায় ফায়ার সেইফটি খাতের জন্য পৃথক শিল্প নগরী স্থাপনে সরকারের দৃষ্টি আকর্ষন করেন উদ্যোক্তারা।

সেশনে প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেণ এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিন হেলালী। তিনি বলেন, আবাসিক ও বাণিজ্যিক ভবনো অগ্নি নিরাপত্তা এখন অত্যান্ত গুরুত্বপূর্ণ। গুনগত মানের ফায়ার সেইফটি সামগ্রী প্রাপ্যতা নিশ্চিতে দেশে এ শিল্পের কারখানা স্থাপনের বিকল্প নেই।

স্থানীয় বাজারের পাশাপাশি এ খাতের রপ্তানি সম্ভাবনার কথাও তুলেও ধরেন আমিন হেলালী। ফায়ার সেইফটি শিল্পের উদ্যোক্তাদের স্থানীয় পর্যায়ে কারখানা স্থাপনে এফবিসিসিআই এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডাট অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ, ইসাবের সভাপতি এবং এফবিসিসিআই এর পরিচালক মোঃ নিয়াজ আলী চিশতি, ইসাবের সাবেক সভাপতি মোঃ মোতাহার হোসেন খান, ইসাবের সিনিয়র সহ-সভাপতি, মহা পরিচালক, সহ-সভাপতিবৃন্দ, পরিচালকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য, ইসাব আয়োজিত ৯ম আন্তর্জাতিক ফায়ার সেইফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৪ এর অংশ হিসেবে এই টেকনিক্যাল সেশনটির আয়োজন করা হয়।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,রোববার ১৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে অগ্নি নিরাপত্তা সরঞ্জাম উৎপাদনের তাগিদ শিল্পমন্ত্রীর

দেশেই অগ্নি নিরাপত্তা ও সুরক্ষা সামগ্রী উৎপাদনের জন্য এ খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বাংলাদেশে ফায়ার সেইফটি খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এই আহ্বান জানান শিল্পমন্ত্রী।

তিনি বলেন, দেশে বাণিজ্য ও শিল্প সম্প্রসারণের সাথে সাথে অগ্নি নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে অগ্নি নির্বাপক ও নিরাপত্তা সামগ্রীর বাজার। এমন পরিস্থিতিতে, আমদানি নির্ভরতা হ্রাস এবং স্থানীয় বাজারে নিজেদের অংশীদারিত্ব বৃদ্ধিতে দেশে এ খাতের শিল্প স্থাপন করুন। এ বিষয় শিল্পমন্ত্রণালয় এবং সরকার সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন তিনি।

এ সময় সাভারে অবস্থিত চামড়া শিল্প নগরীর ন্যায় ফায়ার সেইফটি খাতের জন্য পৃথক শিল্প নগরী স্থাপনে সরকারের দৃষ্টি আকর্ষন করেন উদ্যোক্তারা।

সেশনে প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেণ এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিন হেলালী। তিনি বলেন, আবাসিক ও বাণিজ্যিক ভবনো অগ্নি নিরাপত্তা এখন অত্যান্ত গুরুত্বপূর্ণ। গুনগত মানের ফায়ার সেইফটি সামগ্রী প্রাপ্যতা নিশ্চিতে দেশে এ শিল্পের কারখানা স্থাপনের বিকল্প নেই।

স্থানীয় বাজারের পাশাপাশি এ খাতের রপ্তানি সম্ভাবনার কথাও তুলেও ধরেন আমিন হেলালী। ফায়ার সেইফটি শিল্পের উদ্যোক্তাদের স্থানীয় পর্যায়ে কারখানা স্থাপনে এফবিসিসিআই এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডাট অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ, ইসাবের সভাপতি এবং এফবিসিসিআই এর পরিচালক মোঃ নিয়াজ আলী চিশতি, ইসাবের সাবেক সভাপতি মোঃ মোতাহার হোসেন খান, ইসাবের সিনিয়র সহ-সভাপতি, মহা পরিচালক, সহ-সভাপতিবৃন্দ, পরিচালকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য, ইসাব আয়োজিত ৯ম আন্তর্জাতিক ফায়ার সেইফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৪ এর অংশ হিসেবে এই টেকনিক্যাল সেশনটির আয়োজন করা হয়।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,রোববার ১৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock