নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্ত্রী, সন্তান ও শাশুড়িকে কুপিয়ে জখম

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিচ্ছেদ সইতে না পেরে স্ত্রী, সন্তান ও শাশুড়িকে কুপিয়ে জখম করেছেন এক যুবক। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার অর্জুনতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত আমির হোসেন।আহতরা হলেন- একই এলাকার লোকমান হোসেনের স্ত্রী মাফিয়া বেগম (৫৮) তার মেয়ে বিবি ফাতেমা (৩৮) ও নাতনি রাবেয়া খাতুন (১৮)।ঘটনার পর থেকে অভিযুক্ত আমির হোসেন পালিয়ে যান। তিনি জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের এতিম আলী জমাদার বাড়ির সফি উল্যার ছেলে।ভুক্তভোগী পরিবার জানায়, ২৬ বছর আগে পারিবারিকভাবে সোনাইমুড়ীর উপজেলার আমির হোসেনর সঙ্গে সেনবাগ উপজেলার ইদিলপুর গ্রামের ফাতেমা বেগমের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর তাদের সংসারে দাম্পত্য কলহ দেখা দেয়। পরে তিন বছর আগে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর ফাতেমা দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়ির পাশে ইদিলপুর গ্রামে নতুন বাড়ি করে বসবাস শুরু করেন।

শুক্রবার ভোরে ফাতেমা ও তার মা নামাজ পড়তে উঠলে আমির হোসেন দুটি দা নিয়ে আকস্মিকভাবে তাদের ঘরে ঢুকে পড়েন। এরপর এলোপাতাড়ি সাবেক স্ত্রী ফাতেমা, শাশুড়ি মাফিয়া বেগম ও তার মেয়ে রাবেয়াকে কুপিয়ে জখম করে পালিয়ে যান আমির।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মাফিয়া বেগম ও তার মেয়ে ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী,শুক্রবার ১৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্ত্রী, সন্তান ও শাশুড়িকে কুপিয়ে জখম

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিচ্ছেদ সইতে না পেরে স্ত্রী, সন্তান ও শাশুড়িকে কুপিয়ে জখম করেছেন এক যুবক। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার অর্জুনতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত আমির হোসেন।আহতরা হলেন- একই এলাকার লোকমান হোসেনের স্ত্রী মাফিয়া বেগম (৫৮) তার মেয়ে বিবি ফাতেমা (৩৮) ও নাতনি রাবেয়া খাতুন (১৮)।ঘটনার পর থেকে অভিযুক্ত আমির হোসেন পালিয়ে যান। তিনি জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের এতিম আলী জমাদার বাড়ির সফি উল্যার ছেলে।ভুক্তভোগী পরিবার জানায়, ২৬ বছর আগে পারিবারিকভাবে সোনাইমুড়ীর উপজেলার আমির হোসেনর সঙ্গে সেনবাগ উপজেলার ইদিলপুর গ্রামের ফাতেমা বেগমের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর তাদের সংসারে দাম্পত্য কলহ দেখা দেয়। পরে তিন বছর আগে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর ফাতেমা দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়ির পাশে ইদিলপুর গ্রামে নতুন বাড়ি করে বসবাস শুরু করেন।

শুক্রবার ভোরে ফাতেমা ও তার মা নামাজ পড়তে উঠলে আমির হোসেন দুটি দা নিয়ে আকস্মিকভাবে তাদের ঘরে ঢুকে পড়েন। এরপর এলোপাতাড়ি সাবেক স্ত্রী ফাতেমা, শাশুড়ি মাফিয়া বেগম ও তার মেয়ে রাবেয়াকে কুপিয়ে জখম করে পালিয়ে যান আমির।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মাফিয়া বেগম ও তার মেয়ে ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী,শুক্রবার ১৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock