২০২৫-২০২৬ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল), শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ ২২ মে (শুক্রবার) বিকেল ৫টায় নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের হাতে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী তুলে দেন নরসিংদী-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সাবেক সফল মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
এ সময় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহার আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে পারে, সেজন্য আমরা এই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। দেশের এই অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা জাহান সরকার।
মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:আলহাজ্ব আবদুল রশিদ মিয়া (সভাপতি, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি)
হাজী মোঃ মনির হোসেন (ভিপি মনির) (সাধারণ সম্পাদক, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি) পরিচালক নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ,
হাজী মাসুদ আলম (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি)
ইফতেখার আলম বাবলা (সভাপতি, মেহেরপাড়া ইউনিয়ন যুবদল) মোঃ সুজন ভুইয়া সিনি ঃ সহ সভাপতি মেহের পাড়া ইউনিয়ন যুবদল, হাজী জাহাঙ্গীর আলম (সাধারণ সম্পাদক, মেহেরপাড়া ইউনিয়ন যুবদল) মোঃ আকরাম হোসেন সিনি ঃ যুগ্ন সাধারণ সম্পাদক মেহের পাড়া ইউনিয়ন যুবদল, মেহের পাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এমএস আলম মোল্লা, মেহের পাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন
এছাড়াও মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সুবিধাভোগী জনসাধারণ এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে স্থানীয় অসহায় মানুষের মাঝে চাল, শুকনো খাবার এবং গৃহহীনদের মাঝে ঢেউটিন সুষ্ঠুভাবে বণ্টন করা হয়। ত্রাণ পেয়ে এলাকার সাধারণ মানুষ গভীর সন্তোষ প্রকাশ করেন।
মোঃ নজরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি ঃ
নরসিংদী,শনিবার ২৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















