ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি এতদিন অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
গত মাসের ১৬ মার্চ সিআইডি প্রধান হিসেবে নিয়োগ পান মোসলেহ উদ্দিন আহমদ। এরপর ২৫ মার্চ দায়িত্ব নেন তিনি।
তার বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায়।
ঢাকা,রোববার ১৭ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















