মন্ত্রণালয় থেকে নেওয়া কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হয় সে ব্যাপারে ডিসিদের পূর্ণ সহযোগিতা চেয়েছি

মন্ত্রণালয় থেকে নেওয়া কার্যক্রম যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সে ব্যাপারে জেলা প্রশাসকদের পূর্ণ উদ্যমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বুধবার (৬ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সেশন অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা, রাজনৈতিকভাবে সরকারি ব্যবস্থাপনা, সাংবিধানিক স্ট্রাকচার, তাতে অন্যান্য দেশে যেমন একটা স্থানীয় সরকার থাকে শক্তিশালী।

যেমন আমাদের দেশে ইউনিয়ন কাউন্সিল আছে, উপজেলা কাউন্সিল আছে, এখন আমাদের জেলা পরিষদও আছে। কিন্তু জেলা পরিষদ তো ওইভাবে সক্রিয় বা শক্তিশালী না।
তো আমরা মন্ত্রণালয় থেকে যে ব্যবস্থা নিতে চাই, যে কার্যক্রম হাতে নিই, যেটাই বাস্তবায়ন করতে চাই, আমাদের মূল চাবিকাঠি কিন্তু এখনো জেলা প্রশাসক। অতএব, আমি মনে করি যে ওনাদের সঙ্গে একটা ইন্টারেকশন, যাতে করে আমরা যে কার্যক্রম হাতে নিই, সেটা গাছ লাগানো বলেন, সেটা বায়ুদূষণ কমানো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন।
যাই আমরা বলি, এগুলো কিন্তু ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া বাস্তবায়ন সম্ভব না। সেজন্য ওনাদের কথাগুলো আমরা শুনেছি। আমরাও বলছি যে ওনাদেরকে আমরা যে কার্যক্রমগুলো হাতে নিই, যেগুলো হাতে আছে, যেগুলো হাতে নেব, সেগুলোর জন্য ওনারা যেন আমাদের সহযোগিতা করেন, পূর্ণ উদ্যমে যাতে করে এগুলো ঠিকমতো বাস্তবায়ন হয়।
ঢাকা,বুধবার ৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রণালয় থেকে নেওয়া কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হয় সে ব্যাপারে ডিসিদের পূর্ণ সহযোগিতা চেয়েছি

মন্ত্রণালয় থেকে নেওয়া কার্যক্রম যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সে ব্যাপারে জেলা প্রশাসকদের পূর্ণ উদ্যমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বুধবার (৬ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সেশন অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা, রাজনৈতিকভাবে সরকারি ব্যবস্থাপনা, সাংবিধানিক স্ট্রাকচার, তাতে অন্যান্য দেশে যেমন একটা স্থানীয় সরকার থাকে শক্তিশালী।

যেমন আমাদের দেশে ইউনিয়ন কাউন্সিল আছে, উপজেলা কাউন্সিল আছে, এখন আমাদের জেলা পরিষদও আছে। কিন্তু জেলা পরিষদ তো ওইভাবে সক্রিয় বা শক্তিশালী না।
তো আমরা মন্ত্রণালয় থেকে যে ব্যবস্থা নিতে চাই, যে কার্যক্রম হাতে নিই, যেটাই বাস্তবায়ন করতে চাই, আমাদের মূল চাবিকাঠি কিন্তু এখনো জেলা প্রশাসক। অতএব, আমি মনে করি যে ওনাদের সঙ্গে একটা ইন্টারেকশন, যাতে করে আমরা যে কার্যক্রম হাতে নিই, সেটা গাছ লাগানো বলেন, সেটা বায়ুদূষণ কমানো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন।
যাই আমরা বলি, এগুলো কিন্তু ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া বাস্তবায়ন সম্ভব না। সেজন্য ওনাদের কথাগুলো আমরা শুনেছি। আমরাও বলছি যে ওনাদেরকে আমরা যে কার্যক্রমগুলো হাতে নিই, যেগুলো হাতে আছে, যেগুলো হাতে নেব, সেগুলোর জন্য ওনারা যেন আমাদের সহযোগিতা করেন, পূর্ণ উদ্যমে যাতে করে এগুলো ঠিকমতো বাস্তবায়ন হয়।
ঢাকা,বুধবার ৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO