সরকার ও বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে-প্রধানমন্ত্রী

সরকার ও বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন সংসদ দলীয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা উভয় পক্ষ আসুন কেউ কাউকে ব্যর্থ করতে চাইবো না। আমরা সবাই মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজেই আমি-আপনি ব্যর্থ হলে অন্যজনও ব্যর্থ। এটি মনে রাখতে হবে। আমরা যেকোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। এই সংসদের কোন একজন সদস্য আমরা স্বয়নে-স্বপনে কেউ ব্যর্থ বাংলাদেশ দেখতে চাই না।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষনে তিনি এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

দেশের উন্নয়ন, অগ্রগতির স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা গত দেড় মাস সংসদে অনেক গুরুত্বপূর্ণ বিল পাস করেছি। কিছু বিষয়ে একমত-দ্বিমত রয়েছে। তবে আমাদের দলের অবস্থান থেকে স্পষ্টভাবে বলতে চাই, যেসব বিষয়ে দ্বিমত আছে, সেসব নিয়ে আমরা বিরোধী দলের সঙ্গে বসে আলোচনা করবো এবং দেশের স্বার্থে সমাধান বের করবো। অতীতে সরকারকে ব্যর্থ করতে ১৭৩ দিনের হরতালসহ নানা নেতবাচক করা করা হয়েছে যার কুফল এখনো ভোগ করছে পুরো জাতি।

তিনি বলেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও যুদ্ধাবস্থার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এতে দেশের মানুষ কিছুদিন কষ্টের মধ্যে রয়েছে। বিরোধী দল সেদিন প্রস্তাব দিয়েছিল, আমরা একসঙ্গে বসে আলোচনা করে এই সমস্যার সমাধান খুঁজে বের করি। আমরা যৌথভাবে একটি কমিটি গঠন করেছি। সেই কমিটির মাধ্যমে আলোচনা করে কী সিদ্ধান্ত নেওয়া যায়, যাতে দেশের মানুষ স্বস্তি পায়, এটাই আমাদের লক্ষ্য। আমার বিশ্বাস, আজও আমরা উভয় পক্ষ একসঙ্গে বসে এই সমস্যার গ্রহণযোগ্য সমাধান বের করতে সক্ষম হবো।
প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের মধ্যে শুধু ধানচাষী নয়, মাছ চাষী ও গবাদি পশু পালনকারীদেরসহ সব ধরনের কৃষকের কাছে ধীরে ধীরে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকের ভাগ্য পরিবর্তনের কাজ শুরু হয়েছে এবং সংসদ সদস্যরা এ কাজ এগিয়ে নিচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্মও এটি অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনগুলোর যে অবস্থা, শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি, এসব অবশ্যই পরিবর্তন হওয়া প্রয়োজন।বিরোধীদলীয় নেতার একজন সন্তান ব্রিটেনে বসবাস করেন। রাজনৈতিক কারণে বহু বছর আমাকেও সেখানে থাকতে হয়েছিল। সে সময় আমি ব্রিটেনের স্কুলগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। যখন স্কুলগুলো দেখতাম, সেখানকার শিক্ষার্থীদের দেখি, একজন বাংলাদেশের নাগরিক এবং রাজনীতির সঙ্গে যুক্ত মানুষ হিসেবে স্বাভাবিকভাবেই মনে হতো, আহা, আমার দেশের স্কুলগুলো কেন এমন হতে পারে না!
শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্ষণিকভাবে ধীরে ধীরে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দেবো, পর্যায়ক্রমিকভাবে বাচ্চাদের আমরা স্কুল ড্রেস দেবো এবং পর্যায়ক্রমিকভাবে মাচ্চাদেরকে জুতার ব্যবস্থাও করবো।

নারীদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ফ্যামিলি কার্ড, যেটি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটির বাস্তবায়নের কাজও আমরা শুরু করেছি। এই সংসদেই দুদিন আগে আমাদের তরুণ সদস্য হাসনাত আব্দুল্লাহ আমাকে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন করেছিলেন, এটি কীভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। আমি তখন সংক্ষেপে বিষয়টি এই সংসদের সামনে তুলে ধরেছিলাম। ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে অর্থ দেওয়া হচ্ছে, সেটিকে ব্যয় নয়, বরং একটি ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচনা করতে হবে, আর ইনভেস্টমেন্টের রিটার্ন অবশ্যই আসে।তিনি আরও বলেন, এই কার্ডের মাধ্যমে একজন নারী যে অর্থ পাবেন, তিনি তা যেভাবে ব্যবহার করবেন, তা ধীরে ধীরে দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলবে।

প্রধানমন্ত্রী বলেন, একজন রাজনীতিবীদ হিসেবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে যাতে জোরে জোরে তালি পাই। কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করিয়ে দেয় ‘নো ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন।’ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যে আসুন আমরা পপুলার ডিসিশনে আলাপ করবো না, করবো সঠিক ডিসিশনের ব্যাপারে।বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের এবং ২০১৩ সালের শাপলা চত্বরে নিহতদের। আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। একই সঙ্গে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং গণতন্ত্রের পক্ষে যারা ভূমিকা রেখেছেন—সকলকে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।
ঢাকা,বৃহস্পতিবার ৩০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার ও বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে-প্রধানমন্ত্রী

সরকার ও বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন সংসদ দলীয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা উভয় পক্ষ আসুন কেউ কাউকে ব্যর্থ করতে চাইবো না। আমরা সবাই মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজেই আমি-আপনি ব্যর্থ হলে অন্যজনও ব্যর্থ। এটি মনে রাখতে হবে। আমরা যেকোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। এই সংসদের কোন একজন সদস্য আমরা স্বয়নে-স্বপনে কেউ ব্যর্থ বাংলাদেশ দেখতে চাই না।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষনে তিনি এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

দেশের উন্নয়ন, অগ্রগতির স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা গত দেড় মাস সংসদে অনেক গুরুত্বপূর্ণ বিল পাস করেছি। কিছু বিষয়ে একমত-দ্বিমত রয়েছে। তবে আমাদের দলের অবস্থান থেকে স্পষ্টভাবে বলতে চাই, যেসব বিষয়ে দ্বিমত আছে, সেসব নিয়ে আমরা বিরোধী দলের সঙ্গে বসে আলোচনা করবো এবং দেশের স্বার্থে সমাধান বের করবো। অতীতে সরকারকে ব্যর্থ করতে ১৭৩ দিনের হরতালসহ নানা নেতবাচক করা করা হয়েছে যার কুফল এখনো ভোগ করছে পুরো জাতি।

তিনি বলেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও যুদ্ধাবস্থার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এতে দেশের মানুষ কিছুদিন কষ্টের মধ্যে রয়েছে। বিরোধী দল সেদিন প্রস্তাব দিয়েছিল, আমরা একসঙ্গে বসে আলোচনা করে এই সমস্যার সমাধান খুঁজে বের করি। আমরা যৌথভাবে একটি কমিটি গঠন করেছি। সেই কমিটির মাধ্যমে আলোচনা করে কী সিদ্ধান্ত নেওয়া যায়, যাতে দেশের মানুষ স্বস্তি পায়, এটাই আমাদের লক্ষ্য। আমার বিশ্বাস, আজও আমরা উভয় পক্ষ একসঙ্গে বসে এই সমস্যার গ্রহণযোগ্য সমাধান বের করতে সক্ষম হবো।
প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের মধ্যে শুধু ধানচাষী নয়, মাছ চাষী ও গবাদি পশু পালনকারীদেরসহ সব ধরনের কৃষকের কাছে ধীরে ধীরে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকের ভাগ্য পরিবর্তনের কাজ শুরু হয়েছে এবং সংসদ সদস্যরা এ কাজ এগিয়ে নিচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্মও এটি অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনগুলোর যে অবস্থা, শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি, এসব অবশ্যই পরিবর্তন হওয়া প্রয়োজন।বিরোধীদলীয় নেতার একজন সন্তান ব্রিটেনে বসবাস করেন। রাজনৈতিক কারণে বহু বছর আমাকেও সেখানে থাকতে হয়েছিল। সে সময় আমি ব্রিটেনের স্কুলগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। যখন স্কুলগুলো দেখতাম, সেখানকার শিক্ষার্থীদের দেখি, একজন বাংলাদেশের নাগরিক এবং রাজনীতির সঙ্গে যুক্ত মানুষ হিসেবে স্বাভাবিকভাবেই মনে হতো, আহা, আমার দেশের স্কুলগুলো কেন এমন হতে পারে না!
শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্ষণিকভাবে ধীরে ধীরে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দেবো, পর্যায়ক্রমিকভাবে বাচ্চাদের আমরা স্কুল ড্রেস দেবো এবং পর্যায়ক্রমিকভাবে মাচ্চাদেরকে জুতার ব্যবস্থাও করবো।

নারীদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ফ্যামিলি কার্ড, যেটি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটির বাস্তবায়নের কাজও আমরা শুরু করেছি। এই সংসদেই দুদিন আগে আমাদের তরুণ সদস্য হাসনাত আব্দুল্লাহ আমাকে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন করেছিলেন, এটি কীভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। আমি তখন সংক্ষেপে বিষয়টি এই সংসদের সামনে তুলে ধরেছিলাম। ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে অর্থ দেওয়া হচ্ছে, সেটিকে ব্যয় নয়, বরং একটি ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচনা করতে হবে, আর ইনভেস্টমেন্টের রিটার্ন অবশ্যই আসে।তিনি আরও বলেন, এই কার্ডের মাধ্যমে একজন নারী যে অর্থ পাবেন, তিনি তা যেভাবে ব্যবহার করবেন, তা ধীরে ধীরে দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলবে।

প্রধানমন্ত্রী বলেন, একজন রাজনীতিবীদ হিসেবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে যাতে জোরে জোরে তালি পাই। কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করিয়ে দেয় ‘নো ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন।’ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যে আসুন আমরা পপুলার ডিসিশনে আলাপ করবো না, করবো সঠিক ডিসিশনের ব্যাপারে।বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের এবং ২০১৩ সালের শাপলা চত্বরে নিহতদের। আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। একই সঙ্গে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং গণতন্ত্রের পক্ষে যারা ভূমিকা রেখেছেন—সকলকে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।
ঢাকা,বৃহস্পতিবার ৩০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock