হকারদের পুনর্বাসনের লক্ষ্যে তাদের স্থায়ী রেজিস্ট্রেশন নম্বর ও কিউআর কোড সম্বলিত আইডি কার্ড দেওয়া হবে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, হকারদের পুনর্বাসনের লক্ষ্যে তাদের স্থায়ী রেজিস্ট্রেশন নম্বর ও কিউআর কোড সম্বলিত আইডি কার্ড দেওয়া হবে। তবে এই সেবা কার্যক্রম বজায় রাখতে তাদের সামান্য ফি দিতে হতে পারে।শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁসে ‘ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে? সমাধানে করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।
শফিকুল ইসলাম খান তার বক্তব্যে বর্তমান কাজের ধারা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার পর আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে যে আমরা সাময়িক কাজগুলো বেশি করি। দীর্ঘমেয়াদী বা লং টাইম চিন্তা করে কাজ করছি না।

এভাবে চলতে থাকলে আসলে কাজের কাজ কিছুই হবে না। শুধু সেমিনার আর ডকুমেন্টস করে লাভ নেই, আমাদের কাজের উদ্যোগে বেশি মনোযোগী হতে হবে।
হকারদের বিষয়ে সরকারের মানবিক পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তারা মানুষ, তাদের জন্য একটা ব্যবস্থা করা যায় কি-না দেখতে। আমরা পাইলট প্রজেক্ট হিসেবে ছয়টি খোলা জায়গা নির্ধারণ করেছি। সেখানে তাদের রেজিস্ট্রেশন নম্বর এবং কিউআর কোডসহ আইডি কার্ড দেব যাতে কেউ নকল করতে না পারে। তাদের নির্দিষ্ট ডিজাইনের চৌকি থাকবে, যা রাতে বাসায় নিয়ে যেতে হবে। সিটি করপোরেশন ওই জায়গাগুলো পরিষ্কার ও মেইনটেইন করার জন্য তাদের কাছ থেকে একটি সামান্য ফি নেবে।

মশা নিধনের কার্যকারিতা নিয়ে শফিকুল ইসলাম খান বলেন, ফগিং মেশিনে আসলে মশা মরে না, ধোঁয়ায় মশা একটু অজ্ঞান হয়। আমি নিজে ল্যাব টেস্ট দেখেছি, ২৪ ঘণ্টা পর বোঝা যায় মশা মরেছে কি-না। আমরা এখন নতুন ওষুধের কথা ভাবছি। একই ওষুধ বারবার ব্যবহার করলে মশা তা সহ্য করে ফেলে (রেজিস্ট্যান্ট হয়ে যায়), তাই অল্টারনেট করে ওষুধ ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঢাকার জলাশয় নিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকার ২৯টি খালের মধ্যে ইতোমধ্যে ১৯টি পরিষ্কার করা হয়েছে।

তবে জনগণের সচেতনতার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্যারিস খাল আমি দুই মাসে ৯ বার পরিষ্কার করেছি। কিন্তু পরিষ্কারের তিনদিন পরেই দেখা যায় সেখানে প্লাস্টিকের বোতল আর কম্বল পড়ে আছে। এখন এলজিআরডি মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে খালের আশপাশে যারা থাকে এবং ময়লা ফেলে, তাদের ওপর বড় ধরনের জরিমানার বিধান তৈরি করা খুবই জরুরি হয়ে পড়েছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোসাইটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর সাদাত।
ঢাকা,শনিবার ২৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হকারদের পুনর্বাসনের লক্ষ্যে তাদের স্থায়ী রেজিস্ট্রেশন নম্বর ও কিউআর কোড সম্বলিত আইডি কার্ড দেওয়া হবে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, হকারদের পুনর্বাসনের লক্ষ্যে তাদের স্থায়ী রেজিস্ট্রেশন নম্বর ও কিউআর কোড সম্বলিত আইডি কার্ড দেওয়া হবে। তবে এই সেবা কার্যক্রম বজায় রাখতে তাদের সামান্য ফি দিতে হতে পারে।শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁসে ‘ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে? সমাধানে করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।
শফিকুল ইসলাম খান তার বক্তব্যে বর্তমান কাজের ধারা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার পর আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে যে আমরা সাময়িক কাজগুলো বেশি করি। দীর্ঘমেয়াদী বা লং টাইম চিন্তা করে কাজ করছি না।

এভাবে চলতে থাকলে আসলে কাজের কাজ কিছুই হবে না। শুধু সেমিনার আর ডকুমেন্টস করে লাভ নেই, আমাদের কাজের উদ্যোগে বেশি মনোযোগী হতে হবে।
হকারদের বিষয়ে সরকারের মানবিক পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তারা মানুষ, তাদের জন্য একটা ব্যবস্থা করা যায় কি-না দেখতে। আমরা পাইলট প্রজেক্ট হিসেবে ছয়টি খোলা জায়গা নির্ধারণ করেছি। সেখানে তাদের রেজিস্ট্রেশন নম্বর এবং কিউআর কোডসহ আইডি কার্ড দেব যাতে কেউ নকল করতে না পারে। তাদের নির্দিষ্ট ডিজাইনের চৌকি থাকবে, যা রাতে বাসায় নিয়ে যেতে হবে। সিটি করপোরেশন ওই জায়গাগুলো পরিষ্কার ও মেইনটেইন করার জন্য তাদের কাছ থেকে একটি সামান্য ফি নেবে।

মশা নিধনের কার্যকারিতা নিয়ে শফিকুল ইসলাম খান বলেন, ফগিং মেশিনে আসলে মশা মরে না, ধোঁয়ায় মশা একটু অজ্ঞান হয়। আমি নিজে ল্যাব টেস্ট দেখেছি, ২৪ ঘণ্টা পর বোঝা যায় মশা মরেছে কি-না। আমরা এখন নতুন ওষুধের কথা ভাবছি। একই ওষুধ বারবার ব্যবহার করলে মশা তা সহ্য করে ফেলে (রেজিস্ট্যান্ট হয়ে যায়), তাই অল্টারনেট করে ওষুধ ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঢাকার জলাশয় নিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকার ২৯টি খালের মধ্যে ইতোমধ্যে ১৯টি পরিষ্কার করা হয়েছে।

তবে জনগণের সচেতনতার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্যারিস খাল আমি দুই মাসে ৯ বার পরিষ্কার করেছি। কিন্তু পরিষ্কারের তিনদিন পরেই দেখা যায় সেখানে প্লাস্টিকের বোতল আর কম্বল পড়ে আছে। এখন এলজিআরডি মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে খালের আশপাশে যারা থাকে এবং ময়লা ফেলে, তাদের ওপর বড় ধরনের জরিমানার বিধান তৈরি করা খুবই জরুরি হয়ে পড়েছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোসাইটির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর সাদাত।
ঢাকা,শনিবার ২৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO