দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন ভোটগ্রহণ চলছে

দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন ভোটগ্রহণ চলছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মো. শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। এছাড়া স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইচএম আখতারুল আলম ও মো. মেহেদী মাহমুদ রেজা।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, আমরা নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা পেয়েছি সেই মোতাবেক সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। আশা করি ৭ জানুয়ারির মতোই সারাদিন শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচনে ভোটার রয়েছেন তিন লাখ ৫৬ হাজার ১৩২ জন। ভোটগ্রহণ হচ্ছে ১২৪টি কেন্দ্রে।

ভোটকেন্দ্রের নিরাপত্তায় সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ব্যাটেলিয়ন আনসারে ১৬ জনের ফোর্স নিয়োজিত রাখা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত রয়েছে ১৭ জনের ফোর্স।

এছাড়া ভোটের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত করা হয়েছে পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসারের ৩১টি মোবাইল ও সাতটি স্ট্রাইকিং ফোর্স। দায়িত্ব পালন করছে র‌্যাবের চারটি টিম ও আট প্লাটুন বিজিবি।এছাড়া আটজন নির্বাহী ও দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।
নওগাঁ,সোমবার ১২ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন ভোটগ্রহণ চলছে

দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন ভোটগ্রহণ চলছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মো. শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। এছাড়া স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইচএম আখতারুল আলম ও মো. মেহেদী মাহমুদ রেজা।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, আমরা নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা পেয়েছি সেই মোতাবেক সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। আশা করি ৭ জানুয়ারির মতোই সারাদিন শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচনে ভোটার রয়েছেন তিন লাখ ৫৬ হাজার ১৩২ জন। ভোটগ্রহণ হচ্ছে ১২৪টি কেন্দ্রে।

ভোটকেন্দ্রের নিরাপত্তায় সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ব্যাটেলিয়ন আনসারে ১৬ জনের ফোর্স নিয়োজিত রাখা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত রয়েছে ১৭ জনের ফোর্স।

এছাড়া ভোটের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত করা হয়েছে পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসারের ৩১টি মোবাইল ও সাতটি স্ট্রাইকিং ফোর্স। দায়িত্ব পালন করছে র‌্যাবের চারটি টিম ও আট প্লাটুন বিজিবি।এছাড়া আটজন নির্বাহী ও দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।
নওগাঁ,সোমবার ১২ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO