তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হারলো বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হারলো বাংলাদেশ।শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ।
টসে হেরে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। বোলিংয়ের শুরুটা ভালোই হয় বাংলাদেশের। দুই প্রান্ত থেকে তাসকিন-শরীফুলের প্রথম পাঁচ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিলো মাত্র ১৬। সপ্তম ওভারে বাংলাদেশের হয়ে প্রথম উইকেট শিকার করেন শরীফুল।

ড্রিংস ব্রেকের আগ পর্যন্ত চেপে রেখেই বোলিং করে বাংলাদেশ। ১৪ ওভারে ১ উইকেটে ৫৫ রান সংগ্রহ করে কিউইরা। এর মাঝে উইল ইয়ংয়ের একটি সহজ ক্যাচ ছাড়েন সাইফ। শেষ পর্যন্ত ৪২ বলে ৩০ রান করে রিশাদের শিকার হন ইয়ং।
এরপর কিউই অধিনায়ক ল্যাথামের উইকেট নেন মিরাজ। ল্যাথাম ফেরেন ১৪ রানে। ৬৮ রান করে দুর্গ হয়ে ওঠা নিকোলসকে ফেরান রিশাদ। ৫৯ রান করা আরেক ব্যাটসম্যান ফক্সক্রফটকে দুর্দান্ত এক ইয়র্কারে শিকার করেন নাহিদ রানা। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড থামে ৮ উইকেটে ২৪৭ রানে।

বাংলাদেশের হয়ে শরীফুল, তাসকিন ও রিশাদ নেন ২টি করে উইকেট। আর ১টি করে উইকেট শিকার করেন মিরাজ ও নাহিদ।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে, বাংলাদেশের শুরুটা খুব একটা সুবিধার হয়নি। আবারও সেই ওপেনিং ব্যর্থতা। চতুর্থ ওভারের প্রথম বলেই আউট ওপেনার তানজিদ তামিম। পরের বলেই গোল্ডেন ডাক নাজমুল হাসান শান্ত। তারপর লিটন-সাইফ কিছুটা সতর্ক হয়েই ব্যাট করেন।

লিটনের সাথে সাইফের ৯৩ রানের জুটি বাংলাদেশকে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগ দেয়। তবে সাইফ ব্যক্তিগত ৫৭ রানে এবং দলীয় ১৩২ রানে ৪৬ রান লিটন আউট হওয়ার পর ছয়ে নেমে পাওয়ার হিটিং এর বদলে মন্থর ব্যাটিং করেন আফিফ হোসেন। ৪৯ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। একই পথে হেঁটেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজও। আউট হয়েছেন ১৪ বলে ৬ রান করে। ৪৬তম ওভারে পরপর দুই বলে আউট হন রিশাদ ও শরীফুল। তখন হার অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের সামনে। তবে, এক প্রান্ত আগলে একাই চেষ্টা চালিয়ে যান তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত স্মিথের বলে ক্যাচ দিয়ে ফেরেন ৬০ বলে ৫০ রান করে।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ব্লেয়ার টিকনার। ৩ উইকেট শিকার করেন নাথান স্মিথ। এছড়া ১টি করে উইকেট পান উইল ও’রুর্ক, লেনক্স এবং ফক্সক্রফট।

ম্যাচ সেরার পুরস্কার ওঠে ৫৯ রান ও এক উইকেট শিকার করা ডিন ফক্সক্রফটের হাতে।

আগামী ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে একই ভেন্যুতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
ক্রীড়া ডেস্ক,শুক্রবার ১৭ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হারলো বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হারলো বাংলাদেশ।শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ।
টসে হেরে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। বোলিংয়ের শুরুটা ভালোই হয় বাংলাদেশের। দুই প্রান্ত থেকে তাসকিন-শরীফুলের প্রথম পাঁচ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিলো মাত্র ১৬। সপ্তম ওভারে বাংলাদেশের হয়ে প্রথম উইকেট শিকার করেন শরীফুল।

ড্রিংস ব্রেকের আগ পর্যন্ত চেপে রেখেই বোলিং করে বাংলাদেশ। ১৪ ওভারে ১ উইকেটে ৫৫ রান সংগ্রহ করে কিউইরা। এর মাঝে উইল ইয়ংয়ের একটি সহজ ক্যাচ ছাড়েন সাইফ। শেষ পর্যন্ত ৪২ বলে ৩০ রান করে রিশাদের শিকার হন ইয়ং।
এরপর কিউই অধিনায়ক ল্যাথামের উইকেট নেন মিরাজ। ল্যাথাম ফেরেন ১৪ রানে। ৬৮ রান করে দুর্গ হয়ে ওঠা নিকোলসকে ফেরান রিশাদ। ৫৯ রান করা আরেক ব্যাটসম্যান ফক্সক্রফটকে দুর্দান্ত এক ইয়র্কারে শিকার করেন নাহিদ রানা। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড থামে ৮ উইকেটে ২৪৭ রানে।

বাংলাদেশের হয়ে শরীফুল, তাসকিন ও রিশাদ নেন ২টি করে উইকেট। আর ১টি করে উইকেট শিকার করেন মিরাজ ও নাহিদ।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে, বাংলাদেশের শুরুটা খুব একটা সুবিধার হয়নি। আবারও সেই ওপেনিং ব্যর্থতা। চতুর্থ ওভারের প্রথম বলেই আউট ওপেনার তানজিদ তামিম। পরের বলেই গোল্ডেন ডাক নাজমুল হাসান শান্ত। তারপর লিটন-সাইফ কিছুটা সতর্ক হয়েই ব্যাট করেন।

লিটনের সাথে সাইফের ৯৩ রানের জুটি বাংলাদেশকে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগ দেয়। তবে সাইফ ব্যক্তিগত ৫৭ রানে এবং দলীয় ১৩২ রানে ৪৬ রান লিটন আউট হওয়ার পর ছয়ে নেমে পাওয়ার হিটিং এর বদলে মন্থর ব্যাটিং করেন আফিফ হোসেন। ৪৯ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। একই পথে হেঁটেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজও। আউট হয়েছেন ১৪ বলে ৬ রান করে। ৪৬তম ওভারে পরপর দুই বলে আউট হন রিশাদ ও শরীফুল। তখন হার অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের সামনে। তবে, এক প্রান্ত আগলে একাই চেষ্টা চালিয়ে যান তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত স্মিথের বলে ক্যাচ দিয়ে ফেরেন ৬০ বলে ৫০ রান করে।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ব্লেয়ার টিকনার। ৩ উইকেট শিকার করেন নাথান স্মিথ। এছড়া ১টি করে উইকেট পান উইল ও’রুর্ক, লেনক্স এবং ফক্সক্রফট।

ম্যাচ সেরার পুরস্কার ওঠে ৫৯ রান ও এক উইকেট শিকার করা ডিন ফক্সক্রফটের হাতে।

আগামী ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে একই ভেন্যুতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
ক্রীড়া ডেস্ক,শুক্রবার ১৭ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO