রাজধানীতে জ্বালানি তেলের সংকট ও সীমিত সরবরাহের কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন চালকরা।কোথাও নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল দেওয়া হচ্ছে, আবার কোথাও তেল শেষ হয়ে পাম্প বন্ধ রাখার ঘটনাও ঘটছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিজয় সরণির ট্রাস্ট ফুয়েল স্টেশন, বাড্ডা,পরীবাগের মেঘনা সার্ভিস স্টেশনে গিয়ে তেল নিতে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। অন্যদিকে, পরীবাগের পূর্বাচল ফিলিং স্টেশনে তেল না থাকায় পাম্প বন্ধ পাওয়া যায়। ট্রাস্ট ফুয়েল স্টেশনে মোটরসাইকেল প্রতি সর্বোচ্চ ৮০০ টাকার তেল দেওয়া হচ্ছে। অন্যদিকে মেঘনা ফুয়েল পাম্পে তা আরও কমিয়ে ৬০০ টাকায় সীমাবদ্ধ রাখা হয়েছে।
ট্রাস্ট ফুয়েল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কর্মীদের নির্দেশনা দিয়েছেন নির্ধারিত সীমার মধ্যে তেল সরবরাহ করতে। চালকদের উদ্দেশে তারা বলেন, ‘নির্দেশনা অনুযায়ী তেল নিতে হবে। না নিলে লাইন থেকে বের হয়ে যেতে হবে।’
ঢাকা,বৃহস্পতিবার ১৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















