পটুয়াখালীর কলাপাড়ায় পহেলা বৈশাখ উদ্যাপনকে ঘিরে নানা প্রস্তুতির অংশ হিসেবে তৈরি করা হচ্ছে বিশাল আকৃতির ইলিশ মাছের প্রতিকৃতি। স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ক্লাবের উদ্যোগে চিত্র শিল্পী গোলাম নবী রিপন এই আকর্ষণীয় শিল্পকর্মটি প্রস্তুত করছেন। হালকা উপকরণ দিয়ে তৈরি এই ইলিশের কাঠামোতে রঙ ও নকশার কাজ চলছে। ১৬ ফুট লম্বা প্রতিকৃতি ইলিশটি শোভাযাত্রার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করেন ক্লাবের সদস্যরা।
স্থানীয়দের মধ্যেও এ নিয়ে বেশ উৎসাহ দেখা গেছে। তারা আশা করছেন, এই ধরনের সৃজনশীল আয়োজন নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও জীবন্ত করে তুলবে বলে সাংস্কৃতিককর্মী মোস্তফা জামান সুজন জানান।
স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ক্লাবের সভাপতি মো. হুমায়ূন কবির জুয়েল জানান, “বাঙালির সংস্কৃতিতে ইলিশের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই এবারের শোভাযাত্রায় এটিকে কেন্দ্র করে ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করা হচ্ছে।
উত্তম কুমার হাওলাদার কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার ১৩ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















