চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় সিটি করপোরেশন পরিচালিত চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে সিটি করপোরেশন।শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিন তলা বিশিষ্ট এই মার্কেটের নিচতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নির্বাপণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন থেকে তীব্র ধোঁয়ার কুণ্ডলী তৈরি হওয়ায় নির্বাপণ কাজে বেশ বেগ পেতে হয় তাদের। এ সময় অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্যকে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়।
জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় মার্কেটটি বন্ধ ছিল। মার্কেটটি দুপুর ২টা থেকে খোলার কথা ছিল। বন্ধ থাকার কারণে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তিন তলা এই মার্কেটে প্রায় ৫০০টি দোকান রয়েছে। এদিকে আগুন লাগার খবরে আতঙ্কিত ব্যবসায়ীরা দ্রুত মার্কেটের সামনে এসে ভিড় জমান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে ঘন ধোঁয়ার কারণে এখনও সম্পূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে কাজ চলছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।’
চট্টগ্রাম,শনিবার ১১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় সিটি করপোরেশন পরিচালিত চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে সিটি করপোরেশন।শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিন তলা বিশিষ্ট এই মার্কেটের নিচতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নির্বাপণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন থেকে তীব্র ধোঁয়ার কুণ্ডলী তৈরি হওয়ায় নির্বাপণ কাজে বেশ বেগ পেতে হয় তাদের। এ সময় অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্যকে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়।
জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় মার্কেটটি বন্ধ ছিল। মার্কেটটি দুপুর ২টা থেকে খোলার কথা ছিল। বন্ধ থাকার কারণে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তিন তলা এই মার্কেটে প্রায় ৫০০টি দোকান রয়েছে। এদিকে আগুন লাগার খবরে আতঙ্কিত ব্যবসায়ীরা দ্রুত মার্কেটের সামনে এসে ভিড় জমান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে ঘন ধোঁয়ার কারণে এখনও সম্পূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে কাজ চলছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।’
চট্টগ্রাম,শনিবার ১১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock