কূটনীতিক-শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে ভোর থেকেই মানুষের ঢল নামে।এদিন সকাল সাড়ে আটটা থেকে সর্বসাধারণের জন্য যমুনা প্রাঙ্গণের প্রবেশপথ উন্মুক্ত করা হলে মুহূর্তেই ভিড় বাড়তে থেকে সেখানে। সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সেখানে জড়ো হন।
ঢাকা,শনিবার ২১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















