হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।এবারের ঈদের নামাজ ঘিরে দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো জাতীয় ঈদগাহ ময়দান। একই জামাতে কাতারবন্দি হয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে।শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার কিছু আগে ঈদগাহ ময়দানে উপস্থিত হন রাষ্ট্র ও সরকারপ্রধান। এবারের প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।
প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনীতিকসহ প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তির জন্য সেখানে রাখা হয় বিশেষ ব্যবস্থা।
ঢাকা,শনিবার ২১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















