আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে-স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। এটি একটি বিজ্ঞানসম্মত ডিজিটাল কার্ড, যার মাধ্যমে আপনার শরীরের জিন থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন সমস্ত রেকর্ড থাকবে।দেশের যেকোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখালে মুখে কিছুই বলতে হবে না, কার্ড দেখেই ডাক্তার বুঝতে পারবেন আপনার সমস্যার কথা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের প্রতিশ্রুতি যা দিয়েছি তা বাস্তববায়ন শুরু করেছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের কথা রেখেছি। পর্যায়ক্রমে প্রতিমাসেই আমরা সারা বাংলাদেশে এই কার্ড বিতরণ করবো।
কৃষকের কৃষি ঋণের ১০ হাজার টাকা সমদয় সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। এছাড়া আগামী মাসের ভেতরে আপনাদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। এভাবে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে সজাগ দৃষ্টি রেখে কাজ শুরু করছি। যাতে করে জনগণের উপকার হয়।আপনারা যেই ভোট দিয়েছেন তার বিনিময়ে এই দুনিয়ায় যেনো কিছু কল্যাণ দিয়ে যেতে পারি। সেই চেষ্টাই আমরা করছি, যেনো আপনারা বুঝেন ভোট দিয়ে যাদের এমপি বানিয়েছেন তারা আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের খোঁজখবর রাখা সহ জবাবদিহিতাও আছে। এই সরকার একটি দায়বদ্ধ সরকার।
তিনি আরও বলেন, গত সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ১০টি টাকাও ফান্ড রেখে যায়নি।
তবুও এর মধ্যে আমরা প্রত্যেক ইউনিয়নের মসজিদ, মন্দির, গোরস্থানের জন্য আমরা ৩০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছি। আমরা মানুষের জন্য কাজ করা শুরু করেছি। আপনারা সহযোগিতা করলে আমরা দুর্নীতি মুক্ত, মাদকমুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
নরসিংদী,বুধবার ১৮ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে-স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। এটি একটি বিজ্ঞানসম্মত ডিজিটাল কার্ড, যার মাধ্যমে আপনার শরীরের জিন থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন সমস্ত রেকর্ড থাকবে।দেশের যেকোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখালে মুখে কিছুই বলতে হবে না, কার্ড দেখেই ডাক্তার বুঝতে পারবেন আপনার সমস্যার কথা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের প্রতিশ্রুতি যা দিয়েছি তা বাস্তববায়ন শুরু করেছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের কথা রেখেছি। পর্যায়ক্রমে প্রতিমাসেই আমরা সারা বাংলাদেশে এই কার্ড বিতরণ করবো।
কৃষকের কৃষি ঋণের ১০ হাজার টাকা সমদয় সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। এছাড়া আগামী মাসের ভেতরে আপনাদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। এভাবে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে সজাগ দৃষ্টি রেখে কাজ শুরু করছি। যাতে করে জনগণের উপকার হয়।আপনারা যেই ভোট দিয়েছেন তার বিনিময়ে এই দুনিয়ায় যেনো কিছু কল্যাণ দিয়ে যেতে পারি। সেই চেষ্টাই আমরা করছি, যেনো আপনারা বুঝেন ভোট দিয়ে যাদের এমপি বানিয়েছেন তারা আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের খোঁজখবর রাখা সহ জবাবদিহিতাও আছে। এই সরকার একটি দায়বদ্ধ সরকার।
তিনি আরও বলেন, গত সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ১০টি টাকাও ফান্ড রেখে যায়নি।
তবুও এর মধ্যে আমরা প্রত্যেক ইউনিয়নের মসজিদ, মন্দির, গোরস্থানের জন্য আমরা ৩০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছি। আমরা মানুষের জন্য কাজ করা শুরু করেছি। আপনারা সহযোগিতা করলে আমরা দুর্নীতি মুক্ত, মাদকমুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
নরসিংদী,বুধবার ১৮ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO