বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটগুলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখাতে (এসবি) এবং এপিবিএন নতুন প্রধান পদায়ন করেছে সরকার।সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) প্রধান করা হয়েছে।
এছাড়া পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি মোসাহেদ উদ্দিন আহমেদকে সিআইডির প্রধান করা হয়েছে।
প্রজ্ঞাপনে এ বদলির মাধ্যমে পুলিশের বিশেষায়িত ইউনিটে তিন জন নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার।
ঢাকা,সোমবার ১৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















