চায়না থেকে আসা ১২৫০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন দু’টি আনলোডারবাহী মাদার ভেসেলটি নোঙ্গর করে আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে

পায়রা বন্দরে প্রথমবারের মতো এলো পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড বিদ্যুৎ কেন্দ্রের কয়লা খালাসের দু’টি কোল আনলোডার। চায়না থেকে ১২৫০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন আনলোডারবাহী এম ভি ঝি সান মাদার ভেসেলটি বৃহস্পতিবার বেলা সেয়া ১১ টায় পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেল হয়ে আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙ্গর করে। ১৮৬ দশমিক ৭ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৫০ মিটার গভীরতার জাহাজটির প্রস্থ্য ৪৬ মিটার। এবারই প্রথম পায়রা বন্দরে ৪৬ মিটার প্রস্থের জাহাজ বন্দরের চ্যানেলের প্রবেশ করায় পায়রা বন্দর চেয়ারম্যান ও আর এন পি এল বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আর এন পি এল জেটিতে আসে। এ জাহাজটি দেখতে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী ছাড়াও শত শত মানুষ ভীড় করে জেটিতে।
বর্তমানে ১৬২৮.৫৬ মেট্রিকটনের এ আনলোডার দু’টি বিদুৎ কেন্দ্রের জেটিতে স্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে এ বিদ্যুৎ কেন্দ্রের ৮৫ ভাগ নির্মান কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসে আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এ কোল আনলোডার দু’টি চায়না থেকে নিয় আসা হয়। আগামীকাল শুক্রবারের মধ্যে এ আনলোডার দু’টি নামানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিদুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়াল এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পর কলাপাড়ায় নির্মানাধীন পটুয়াখালী ১৩২০ মেগাওয়াটের আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের মালামাল আসতে শুরু করেছে। এর ফলে এই বন্দরে ৪৬ মিটার প্রস্থের প্রথম জাহাজ সরাসরি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙ্গর করতে পেরেছে। এর ফলে পায়রা বন্দরের জন্য আরেকটি সফলতা যুক্ত হল।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বৃহস্পতিবার ০৮ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চায়না থেকে আসা ১২৫০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন দু’টি আনলোডারবাহী মাদার ভেসেলটি নোঙ্গর করে আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে

পায়রা বন্দরে প্রথমবারের মতো এলো পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড বিদ্যুৎ কেন্দ্রের কয়লা খালাসের দু’টি কোল আনলোডার। চায়না থেকে ১২৫০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন আনলোডারবাহী এম ভি ঝি সান মাদার ভেসেলটি বৃহস্পতিবার বেলা সেয়া ১১ টায় পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেল হয়ে আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙ্গর করে। ১৮৬ দশমিক ৭ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৫০ মিটার গভীরতার জাহাজটির প্রস্থ্য ৪৬ মিটার। এবারই প্রথম পায়রা বন্দরে ৪৬ মিটার প্রস্থের জাহাজ বন্দরের চ্যানেলের প্রবেশ করায় পায়রা বন্দর চেয়ারম্যান ও আর এন পি এল বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আর এন পি এল জেটিতে আসে। এ জাহাজটি দেখতে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী ছাড়াও শত শত মানুষ ভীড় করে জেটিতে।
বর্তমানে ১৬২৮.৫৬ মেট্রিকটনের এ আনলোডার দু’টি বিদুৎ কেন্দ্রের জেটিতে স্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে এ বিদ্যুৎ কেন্দ্রের ৮৫ ভাগ নির্মান কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসে আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এ কোল আনলোডার দু’টি চায়না থেকে নিয় আসা হয়। আগামীকাল শুক্রবারের মধ্যে এ আনলোডার দু’টি নামানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিদুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়াল এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পর কলাপাড়ায় নির্মানাধীন পটুয়াখালী ১৩২০ মেগাওয়াটের আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের মালামাল আসতে শুরু করেছে। এর ফলে এই বন্দরে ৪৬ মিটার প্রস্থের প্রথম জাহাজ সরাসরি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙ্গর করতে পেরেছে। এর ফলে পায়রা বন্দরের জন্য আরেকটি সফলতা যুক্ত হল।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বৃহস্পতিবার ০৮ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO