নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় সামনে দোকান ঘর নিমার্ণ করে সৌন্দর্য বিনষ্টও বিদ্যালয়ের অর্থ ভাগ বাটোয়ারা করে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন আবু সায়েম লিটন, নজরুল ইসলাম দুলু, আব্দুর রাজ্জাক, ওবায়দুর রহমান, এ বি মালেক মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা জানান, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটির স্থানে অবৈধভাবে দোকান ঘর নিমার্ণের বিষয়টি বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষক জানেন না বলে জানান। প্রশাসনকে দ্রত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী । তানা । কোন ব্যবস্থা নেয়া না হলে বুলড্রোজার কর্মসূচি গ্রহণ করা হবে। বক্তারা আরও জানান, বিদ্যালয়ের জায়গায় সৌন্দর্য ন্বিনষ্ট করে যত দোকান নিমার্ণ করা হয়েছে নির্মান খরচ, প্রতিমাসের ভাড়ার টাকার সব হিসাব প্রকাশ করার দাবী জানান তারা।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
নীলফামারী,রোববার ০১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















