বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি প্রথমে জামায়াত আমিরের বাসায় যাবেন। এরপর রাতে এনসিপির আহ্বায়কের বাসায় যাওয়ার কথা রয়েছে তার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।
ঢাকা,শনিবার ১৪ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















