নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, গত ছয় মাস ধরে গুজব শুনতেছি ভোট হবে না, এটা হবে, সেটা হবে। কিন্তু আজকে আপনারা নিজেরাই দেখতেছেন চমৎকার ভোট হচ্ছে।কোথাও কোনো অসুবিধা নেই, কোনো শঙ্কাও নেই।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সেদিকেই এগোচ্ছে। মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের নাগরিক অধিকার ভোগ করছে। আমিও আনন্দিত।
এই ভোটে আমিও শরিক হলাম।
ঢাকা,বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















