মাশরাফি বিন মোর্ত্তজা নড়াইল-২ আসন থেকে আবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে নির্বাচনের অন্য আসনগুলোতেও আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়। এসময় জানানো হয়, মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। ঢাকা-১০ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে লড়বেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
ঢাকা- ২ আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নাজমুল হাসান পাপন।ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ক্যাপ্টেন এ.বি. (অব:) তাজুল ইসলাম।কুষ্টিয়া-৩ আসন থেকে মনোনয়ন পেলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।ঢাকা-৬ আসন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন।চট্টগ্রাম-৭ আসন থেকে লড়বেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।নীলফামারী-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান নূর।
ঢাকা,রোববার ২৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















