আগামী ১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদ কবর দেওয়ার ডাক দিয়েছেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান

দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন দেখতে চান না তারা। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদ কবর দেওয়ার ডাক দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।জনগণের টাকায় কেনা অস্ত্র-গুলি কেন জনগণের বুকে ছোড়া হবে, এ প্রশ্ন তুলে তিনি বলেছেন, এসব ফ্যাসিবাদকে গোড়া থেকে উপড়ে ফেলতে হলে আগামী ১২ তারিখ ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

রোববার (২৫ জানুয়ারি) যাত্রাবাড়ীর কাজলা ব্রিজে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আওতাধীন ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি আর ‘না’ মানে গোলামি। এই লড়াকু জাতি আজাদির জন্য লড়াই করে যাবে, ইনশাআল্লাহ। আজাদি অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না। বিজয় আমাদের নিশ্চিত হবে।

তিনি বলেন, জনগণ আর ‘বস্তাপচা রাজনীতি’ দেখতে চায় না। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশই এখন মানুষের একমাত্র দাবি। যারা জনগণের এই দাবি বুঝতে চায় না, আগামী ১২ তারিখ জনগণ তাদের বুঝিয়ে দেবে।

চাঁদাবাজিকে নতুন ‘পেশা’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, পেশা হয় চাকরি বা ব্যবসা।চাঁদাবাজি কোনো পেশা হতে পারে না। কেউ চাঁদাবাজের বাবা-মা বা সন্তান হতে চায় না। এ পথে জড়িতদের সম্মানজনক পেশায় ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, না ফিরলে তাদের জন্য ‘লাল কার্ড’ দেখানো হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে কওমি মাদরাসার শিক্ষার্থীরাও জীবন দিয়েছেন, অথচ অতীতের সব সরকারই তাদের অবহেলা করেছে। জামায়াত ক্ষমতায় এলে কওমি মাদরাসার শিক্ষার্থীদের আর কোনো অবহেলা করা হবে না বলে আশ্বাস দেন তিনি।

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা দাড়িপাল্লা নিয়ে মাঠে নেমেছি ন্যায়বিচার কায়েম করতে। একই অপরাধে সাধারণ মানুষ বা প্রেসিডেন্ট, কারও জন্য আলাদা বিচার হবে না। মামা-চাচার প্রভাবে অপরাধীরা পার পেয়ে যাবে, এই সংস্কৃতির অবসান ঘটানো হবে বলেও জানান তিনি।
ঢাকা,রোববার ২৫ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদ কবর দেওয়ার ডাক দিয়েছেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান

দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন দেখতে চান না তারা। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদ কবর দেওয়ার ডাক দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।জনগণের টাকায় কেনা অস্ত্র-গুলি কেন জনগণের বুকে ছোড়া হবে, এ প্রশ্ন তুলে তিনি বলেছেন, এসব ফ্যাসিবাদকে গোড়া থেকে উপড়ে ফেলতে হলে আগামী ১২ তারিখ ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

রোববার (২৫ জানুয়ারি) যাত্রাবাড়ীর কাজলা ব্রিজে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আওতাধীন ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি আর ‘না’ মানে গোলামি। এই লড়াকু জাতি আজাদির জন্য লড়াই করে যাবে, ইনশাআল্লাহ। আজাদি অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না। বিজয় আমাদের নিশ্চিত হবে।

তিনি বলেন, জনগণ আর ‘বস্তাপচা রাজনীতি’ দেখতে চায় না। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশই এখন মানুষের একমাত্র দাবি। যারা জনগণের এই দাবি বুঝতে চায় না, আগামী ১২ তারিখ জনগণ তাদের বুঝিয়ে দেবে।

চাঁদাবাজিকে নতুন ‘পেশা’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, পেশা হয় চাকরি বা ব্যবসা।চাঁদাবাজি কোনো পেশা হতে পারে না। কেউ চাঁদাবাজের বাবা-মা বা সন্তান হতে চায় না। এ পথে জড়িতদের সম্মানজনক পেশায় ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, না ফিরলে তাদের জন্য ‘লাল কার্ড’ দেখানো হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে কওমি মাদরাসার শিক্ষার্থীরাও জীবন দিয়েছেন, অথচ অতীতের সব সরকারই তাদের অবহেলা করেছে। জামায়াত ক্ষমতায় এলে কওমি মাদরাসার শিক্ষার্থীদের আর কোনো অবহেলা করা হবে না বলে আশ্বাস দেন তিনি।

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা দাড়িপাল্লা নিয়ে মাঠে নেমেছি ন্যায়বিচার কায়েম করতে। একই অপরাধে সাধারণ মানুষ বা প্রেসিডেন্ট, কারও জন্য আলাদা বিচার হবে না। মামা-চাচার প্রভাবে অপরাধীরা পার পেয়ে যাবে, এই সংস্কৃতির অবসান ঘটানো হবে বলেও জানান তিনি।
ঢাকা,রোববার ২৫ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO