চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) পলোগ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত নিবাচনী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। রোববারের সমাবেশে ১০ লাখের বেশি জনসমাগম ঘটাতে চায় বিএনপি। সমাবেশ উপলক্ষে পলোগ্রাউন্ডে ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত মঞ্চ তৈরি করা হয়েছে। চট্টগ্রাম এসে পুরাতন সার্কিট হাউজে অবস্থিত জিয়া স্মৃতি যাদুঘর পরিদর্শন করতে পারেন তারেক রহমান।
এই মহাসমাবেশ ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
নগরের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা, স্বাগত মিছিল ও প্রচারণা কর্মসূচি চলছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মঞ্চের সামনে থাকবে নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তা তদারকির জন্য বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছাবে।এরপর নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। তারপরের অংশে সমাবেশে যোগ নেওয়া কর্মীরা থাকবেন।
সফরসূচি অনুযায়ী, তারেক রহমান শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিমানে চট্টগ্রামে পৌঁছাবেন এবং রাত্রিযাপন করবেন। রোববার সমাবেশে যোগ দেওয়ার আগে সকালে রেডিসন ব্লুতে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সমাবেশ শেষে তিনি সড়কপথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে বিভিন্ন নির্বাচনী সভায় যোগ দিবেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে মহানগর বিএনপির নেতারা তারেক রহমানের মহাসমাবেশের সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। পুলিশ কমিশনার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ঢাকা,শনিবার ২৪ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















