নির্বাচনে ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন নাহিদ ইসলাম

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় তিন নেতার কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে, ইনশাল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন।জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারকে এগিয়ে নিতে ১০ দলীয় ঐক্যের জয় লাভের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

১০ দলীয় ঐক্যকে জয়ী করতে সারাদেশের জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বলেন, সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি—আপনারা ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন; ১০ দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টিন সারাদেশে যেই ৩০ জন প্রার্থী রয়েছেন, সেই ৩০ জন প্রার্থীকে ‘শাপলা কলি’ মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। সংসদে জাতীয় নাগরিক পার্টি এবং ১০ দলীয় ঐক্যজোট সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থানের কথা বলবে, সংস্কারের কথা বলবে, সার্বভৌমত্বের কথা বলবে।পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার পাশে জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। এরপর এনসিপি নেতারা তাদের নির্বাচনী যাত্রা শুরু করেন। মার্চ ফর জাস্টিস নামে এই নির্বাচনী যাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
ঢাকা,বৃহস্পতিবার ২২ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন নাহিদ ইসলাম

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় তিন নেতার কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে, ইনশাল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন।জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারকে এগিয়ে নিতে ১০ দলীয় ঐক্যের জয় লাভের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

১০ দলীয় ঐক্যকে জয়ী করতে সারাদেশের জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বলেন, সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি—আপনারা ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন; ১০ দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টিন সারাদেশে যেই ৩০ জন প্রার্থী রয়েছেন, সেই ৩০ জন প্রার্থীকে ‘শাপলা কলি’ মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। সংসদে জাতীয় নাগরিক পার্টি এবং ১০ দলীয় ঐক্যজোট সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থানের কথা বলবে, সংস্কারের কথা বলবে, সার্বভৌমত্বের কথা বলবে।পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার পাশে জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। এরপর এনসিপি নেতারা তাদের নির্বাচনী যাত্রা শুরু করেন। মার্চ ফর জাস্টিস নামে এই নির্বাচনী যাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
ঢাকা,বৃহস্পতিবার ২২ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock