প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা।
স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে তারেক রহমান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা প্রায় দেড় ঘণ্টার মতো সময় অতিবাহিত করেন।
এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং নৈশভোজে অংশ নেন।রাত ৯টার দিকে তারেক রহমান সপরিবারে যমুনা থেকে বেরিয়ে যান।
ঢাকা,বৃহস্পতিবার ১৫ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















