রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ‘প্রধান শুটারসহ’ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, শনিবার (১০ জানুয়ারি) ভোর রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। অভিযান অব্যাহত রয়েছে।গ্রেপ্তারদের সঙ্গে নিয়ে অস্ত্র-গুলি উদ্ধারের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে আসামিদের ঢাকায় আনা হবে বলে জানান তিনি।
ঢাকা,শনিবার ১০ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















