তারেক রহমানকে বহনকারী লাল–সবুজের বাস ধীরগতিতে সংবর্ধনাস্থলের কাছাকাছি পৌঁছেছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী লাল–সবুজের বাস ধীরগতিতে কুড়িল ফ্লাইওভার পেরিয়ে পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে’ হয়ে সংবর্ধনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। এখানে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান বাসে উঠে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চের দিকে রওয়ানা হন।

পথে পথে তখন দাঁড়িয়ে থাকা মানুষের ঢল অভিবাদন-স্বাগত জানায় তারেক রহমানকে।উৎসাহ-উচ্ছ্বাসে সব মিলিয়ে যেন জনসমুদ্রে পরিণত হয় পুরোটা পথ। বাসে দাঁড়িয়ে দুই হাত নেড়ে তারেক রহমানও শুভেচ্ছা জানান অপেক্ষমান লাখো নেতা-কর্মীকে।
তখন কেউ কেউ মোবাইল ফোন উঁচিয়ে ধরছিলেন, কেউ চোখের জল মুছছিলেন, কেউ আবার সন্তাকে কাঁধে চড়িয়ে দেখানোর চেষ্টা করছিলেন প্রিয় নেতাকে।

কুড়িল ফ্লাইওভার এলাকা অতিক্রম করে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে ঢোকার সঙ্গে সঙ্গে জনস্রোত আরও ঘন হয়ে ওঠে।

স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে পেয়ে অনেকের কণ্ঠই ভারী হয়ে ওঠে আবেগে। কেউ কেউ বলছিলেন, ‘এটা শুধু দেখা নয়, ফিরে পাওয়ার আনন্দ’।
ঢাকা,বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে বহনকারী লাল–সবুজের বাস ধীরগতিতে সংবর্ধনাস্থলের কাছাকাছি পৌঁছেছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী লাল–সবুজের বাস ধীরগতিতে কুড়িল ফ্লাইওভার পেরিয়ে পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে’ হয়ে সংবর্ধনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। এখানে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান বাসে উঠে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চের দিকে রওয়ানা হন।

পথে পথে তখন দাঁড়িয়ে থাকা মানুষের ঢল অভিবাদন-স্বাগত জানায় তারেক রহমানকে।উৎসাহ-উচ্ছ্বাসে সব মিলিয়ে যেন জনসমুদ্রে পরিণত হয় পুরোটা পথ। বাসে দাঁড়িয়ে দুই হাত নেড়ে তারেক রহমানও শুভেচ্ছা জানান অপেক্ষমান লাখো নেতা-কর্মীকে।
তখন কেউ কেউ মোবাইল ফোন উঁচিয়ে ধরছিলেন, কেউ চোখের জল মুছছিলেন, কেউ আবার সন্তাকে কাঁধে চড়িয়ে দেখানোর চেষ্টা করছিলেন প্রিয় নেতাকে।

কুড়িল ফ্লাইওভার এলাকা অতিক্রম করে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে ঢোকার সঙ্গে সঙ্গে জনস্রোত আরও ঘন হয়ে ওঠে।

স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে পেয়ে অনেকের কণ্ঠই ভারী হয়ে ওঠে আবেগে। কেউ কেউ বলছিলেন, ‘এটা শুধু দেখা নয়, ফিরে পাওয়ার আনন্দ’।
ঢাকা,বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock