বিএনপি যে অবরোধ ডেকেছে এখানে জনগণের কোনো সম্পৃক্ততা নেই-তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিএনপি যে অবরোধ ডেকেছে এখানে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, তাদের কর্মীসমর্থকদেরও সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, হঠাৎ করে গাড়ির মধ্যে বোমা নিক্ষেপ করা এটি কোনো রাজনীতি হতে পারে না। এটি কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে না। আবার তারা (বিএনপি) আন্দোলনকে আউটসোর্সিং করেছে। তাদের কর্মী পাওয়া যায় না, যারা মাদকাসক্ত তাদের কিছু টাকা পয়সা দিয়ে গাড়ি পোড়াতে পেট্রল বোমা নিক্ষেপ করাচ্ছে।

বিএনপি তাদের আন্দোলন আউটসোর্সিং করে এখন নেশাখোরদের হাতে দিয়েছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, এসব নেশাখোরদের সঙ্গে ওদের কর্মীরাও আছে। এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গাড়ি-ঘোড়ায় আগুন দেওয়া কখনো আন্দোলন হতে পারে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। রাজনীতিকে রক্ষা করতে হবে।সাংবাদিকদের জন্য আওয়ামী লীগ সরকার অনেক কাজ করেছে; আগামীতেও করবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারের তো বেলা শেষ হয়ে এলো। যদি সরকার আবার গঠন করতে পারি তাহলে সাংবাদিকদের যেসব দাবি বাস্তবায়ন হয়নি তা অবশ্যই বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, নির্বাচনের পরে আমি কোথায় থাকি জানি না। কিন্তু আমি আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে আছি। আমি সাংবাদিকদের সঙ্গে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও যেখানেই থাকি তখনও থাকব।

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আল-মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ।
ঢাকা,রোববার ২৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি যে অবরোধ ডেকেছে এখানে জনগণের কোনো সম্পৃক্ততা নেই-তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিএনপি যে অবরোধ ডেকেছে এখানে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, তাদের কর্মীসমর্থকদেরও সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, হঠাৎ করে গাড়ির মধ্যে বোমা নিক্ষেপ করা এটি কোনো রাজনীতি হতে পারে না। এটি কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে না। আবার তারা (বিএনপি) আন্দোলনকে আউটসোর্সিং করেছে। তাদের কর্মী পাওয়া যায় না, যারা মাদকাসক্ত তাদের কিছু টাকা পয়সা দিয়ে গাড়ি পোড়াতে পেট্রল বোমা নিক্ষেপ করাচ্ছে।

বিএনপি তাদের আন্দোলন আউটসোর্সিং করে এখন নেশাখোরদের হাতে দিয়েছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, এসব নেশাখোরদের সঙ্গে ওদের কর্মীরাও আছে। এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গাড়ি-ঘোড়ায় আগুন দেওয়া কখনো আন্দোলন হতে পারে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। রাজনীতিকে রক্ষা করতে হবে।সাংবাদিকদের জন্য আওয়ামী লীগ সরকার অনেক কাজ করেছে; আগামীতেও করবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারের তো বেলা শেষ হয়ে এলো। যদি সরকার আবার গঠন করতে পারি তাহলে সাংবাদিকদের যেসব দাবি বাস্তবায়ন হয়নি তা অবশ্যই বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, নির্বাচনের পরে আমি কোথায় থাকি জানি না। কিন্তু আমি আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে আছি। আমি সাংবাদিকদের সঙ্গে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও যেখানেই থাকি তখনও থাকব।

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আল-মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ।
ঢাকা,রোববার ২৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO