জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সময় শুটার ফয়সাল করিম মাসুদকে বহনকারী মোটরসাইকেলচালক আলমগীরের এক ঘনিষ্ঠ সহযোগীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হিমন রহমান শিকদার (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, আতশবাজি, পটকা, বারুদ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হিমন রহমান শিকদারকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা,বুধবার ২৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















