তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। আঙ্কারার একটি বিমানবন্দর থেকে তার বহনকারী ব্যক্তিগত জেটটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংঘটিত এ দুর্ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে লিবিয়ার চারজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং তিনজন ক্রু সদস্য রয়েছেন।তুর্কি কর্মকর্তারা আলজাজিরাকে জানিয়েছেন যে, প্রাথমিক তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি; বরং যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় নিহত অন্য চার কর্মকর্তা হলেন- লিবিয়ার স্থলবাহিনীর প্রধান জেনারেল আল-ফিতৌরি ঘারিবিব; সামরিক উৎপাদন কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাউই; চিফ অব স্টাফের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাবি ডায়াব এবং চিফ অব স্টাফের কার্যালয়ের সামরিক আলোকচিত্রী মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব। খবর: আল জাজিরা।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবিবাহ ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে আল-হাদ্দাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।তিনি জানান, আল-হাদ্দাদ এবং তার প্রতিনিধি দল যখন দেশে ফিরছিলেন, তখন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
তিনি বলেন, এই বড় ট্র্যাজেডিটি জাতি, সামরিক বাহিনী এবং সাধারণ মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা এমন কিছু মানুষকে হারিয়েছি যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছেন এবং যারা শৃঙ্খলা, দায়িত্ব ও জাতীয় অঙ্গীকারের এক অনন্য উদাহরণ ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ২৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। আঙ্কারার একটি বিমানবন্দর থেকে তার বহনকারী ব্যক্তিগত জেটটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংঘটিত এ দুর্ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে লিবিয়ার চারজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং তিনজন ক্রু সদস্য রয়েছেন।তুর্কি কর্মকর্তারা আলজাজিরাকে জানিয়েছেন যে, প্রাথমিক তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি; বরং যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় নিহত অন্য চার কর্মকর্তা হলেন- লিবিয়ার স্থলবাহিনীর প্রধান জেনারেল আল-ফিতৌরি ঘারিবিব; সামরিক উৎপাদন কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাউই; চিফ অব স্টাফের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাবি ডায়াব এবং চিফ অব স্টাফের কার্যালয়ের সামরিক আলোকচিত্রী মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব। খবর: আল জাজিরা।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবিবাহ ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে আল-হাদ্দাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।তিনি জানান, আল-হাদ্দাদ এবং তার প্রতিনিধি দল যখন দেশে ফিরছিলেন, তখন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
তিনি বলেন, এই বড় ট্র্যাজেডিটি জাতি, সামরিক বাহিনী এবং সাধারণ মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা এমন কিছু মানুষকে হারিয়েছি যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছেন এবং যারা শৃঙ্খলা, দায়িত্ব ও জাতীয় অঙ্গীকারের এক অনন্য উদাহরণ ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ২৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO