সাধারণ মানুষের সচেতনতাই ডিজিটাল ভূসেবার সফলতা- সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন,ভূমি একটি স্পর্শকাতর বিষয় তাই ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে সার্বিক বিচার বিশ্লেষণ ‌ও সততার সাথে করতে হবে। দেখে শুনে
কাজ করতে হবে। সেবা সহজিকরণের জন্য ডিজিটাল ভূমিসেবা চালু হওয়ায় সেবাগ্রহীতাদের জন্য সুযোগ যেমন বেড়েছে, তেমনি নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। অনলাইন নামজারি, খতিয়ান ও ভূমি কর ব্যবস্থাপনায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও সচেতনতা না থাকলে এসব উদ্যোগ কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারে না। সাধারণ মানুষের সচেতনতাই ডিজিটাল ভূসেবার সফলতা।
আজ রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে ‘ভূমিসেবা সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় বিষয়ক’ ‘’সেমিনারে’’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অটোমেটেড ল্যান্ড
অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজম্যান্ট সিস্টেম (ALAMS) এ সেমিনারের আয়োজন করে। ভূমি মন্ত্রণালয়াধীন সকল দপ্তরের কার্যবলি উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
মো: এমদাদুল হক চৌধুরী।
সিনিয়র সচিব বলেন, ভূমি মানুষের জীবনের অন্যতম মৌলিক সম্পদ। এক্ষেত্রে অংশীজনদেরঅংশগ্রহণ নিশ্চিত হলে ভূমি বিরোধ হ্রাস পায়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হয় অধিক বাস্তবসম্মত এবং জবাবদিহি বৃদ্ধি পায়। বিশেষ করে ভূমি জরিপ, অধিগ্রহণ ও পুনর্বাসন কার্যক্রমে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্যতা বিবেচনায় নিলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয়। একই সঙ্গে দুর্নীতি ও
অনিয়মের সুযোগ কমে আসে।
তিনি আরো বলেন, ভূমিসেবা ব্যবস্থাকে জনবান্ধব, স্বচ্ছ ও কার্যকর করতে হলে অংশীজনদের অংশগ্রহণকে নীতিগত অঙ্গীকারে রূপ দিতে হবে। অংশগ্রহণমূলক ভূমি শাসনই পারে দীর্ঘদিনের ভূমি জটিলতা কমিয়ে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে এবং টেকসই উন্নয়নের পথ সুগম করতে। তিনি আরো বলেন, ভূমিসেবার অংশীজন শুধু ভূমি মন্ত্রণালয় বা ভূমি অফিসের কর্মকর্তা-
কর্মচারীরাই না । এর সঙ্গে যুক্ত রয়েছেন সাধারণ ভূমিমালিক, প্রান্তিক কৃষক, দলিল লেখক, আইনজীবী, জরিপকারী, স্থানীয় সরকার প্রতিনিধি, প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই বহুমাত্রিক অংশীজনদের মতামত ও অংশগ্রহণ ছাড়া টেকসই ভূমিসেবা নিশ্চিত অসনকাংশে সম্ভব না। এসময় তিনি সকলের উদ্দেশ্যে ভূমি অফিস পরিদর্শনের আহবান জানান এবং তাদের পরামর্শ আশা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান(সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসুফ,প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ মাহমুদুল হোসাইন খান,ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান
এ.জে.এম সালাহউদ্দীন নাগরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সাবেক মহাপরিচালকবৃন্দসহ, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ।
ঢাকা,মঙ্গলবার ২৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাধারণ মানুষের সচেতনতাই ডিজিটাল ভূসেবার সফলতা- সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন,ভূমি একটি স্পর্শকাতর বিষয় তাই ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে সার্বিক বিচার বিশ্লেষণ ‌ও সততার সাথে করতে হবে। দেখে শুনে
কাজ করতে হবে। সেবা সহজিকরণের জন্য ডিজিটাল ভূমিসেবা চালু হওয়ায় সেবাগ্রহীতাদের জন্য সুযোগ যেমন বেড়েছে, তেমনি নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। অনলাইন নামজারি, খতিয়ান ও ভূমি কর ব্যবস্থাপনায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও সচেতনতা না থাকলে এসব উদ্যোগ কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারে না। সাধারণ মানুষের সচেতনতাই ডিজিটাল ভূসেবার সফলতা।
আজ রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে ‘ভূমিসেবা সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় বিষয়ক’ ‘’সেমিনারে’’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অটোমেটেড ল্যান্ড
অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজম্যান্ট সিস্টেম (ALAMS) এ সেমিনারের আয়োজন করে। ভূমি মন্ত্রণালয়াধীন সকল দপ্তরের কার্যবলি উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
মো: এমদাদুল হক চৌধুরী।
সিনিয়র সচিব বলেন, ভূমি মানুষের জীবনের অন্যতম মৌলিক সম্পদ। এক্ষেত্রে অংশীজনদেরঅংশগ্রহণ নিশ্চিত হলে ভূমি বিরোধ হ্রাস পায়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হয় অধিক বাস্তবসম্মত এবং জবাবদিহি বৃদ্ধি পায়। বিশেষ করে ভূমি জরিপ, অধিগ্রহণ ও পুনর্বাসন কার্যক্রমে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্যতা বিবেচনায় নিলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হয়। একই সঙ্গে দুর্নীতি ও
অনিয়মের সুযোগ কমে আসে।
তিনি আরো বলেন, ভূমিসেবা ব্যবস্থাকে জনবান্ধব, স্বচ্ছ ও কার্যকর করতে হলে অংশীজনদের অংশগ্রহণকে নীতিগত অঙ্গীকারে রূপ দিতে হবে। অংশগ্রহণমূলক ভূমি শাসনই পারে দীর্ঘদিনের ভূমি জটিলতা কমিয়ে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে এবং টেকসই উন্নয়নের পথ সুগম করতে। তিনি আরো বলেন, ভূমিসেবার অংশীজন শুধু ভূমি মন্ত্রণালয় বা ভূমি অফিসের কর্মকর্তা-
কর্মচারীরাই না । এর সঙ্গে যুক্ত রয়েছেন সাধারণ ভূমিমালিক, প্রান্তিক কৃষক, দলিল লেখক, আইনজীবী, জরিপকারী, স্থানীয় সরকার প্রতিনিধি, প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই বহুমাত্রিক অংশীজনদের মতামত ও অংশগ্রহণ ছাড়া টেকসই ভূমিসেবা নিশ্চিত অসনকাংশে সম্ভব না। এসময় তিনি সকলের উদ্দেশ্যে ভূমি অফিস পরিদর্শনের আহবান জানান এবং তাদের পরামর্শ আশা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান(সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসুফ,প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ মাহমুদুল হোসাইন খান,ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান
এ.জে.এম সালাহউদ্দীন নাগরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সাবেক মহাপরিচালকবৃন্দসহ, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ।
ঢাকা,মঙ্গলবার ২৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO