‘মার্চ টু ভারতীয় হাইকমিশন’ কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা, ভারতীয় মিডিয়া আগ্রাসন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই গণঅভ্যুত্থানে দায়ের হওয়া মামলায় পলাতক আসামিদের ফিরিয়ে দেয়ার দাবিতে ‘মার্চ টু ভারতীয় হাইকমিশন’ কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ মার্চ শুরু করা হয়। রাজধানীর রামপুরা ব্রিজ থেকে শুরু হওয়া এ মার্চকে হোসেন মার্কেটে আটকে দেয় পুলিশ।কর্মসূচিতে অংশ নিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা, ডাকসু, জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বস্তরের মানুষ।পুলিশ বাধা দিলে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এরপর সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দিতে শুরু করেন।
পুলিশি বাধার মুখে এক পথসভায় জুলাই ঐক্যর অন্যতম সংগঠক সাদিক আরমান বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও আমাদের ভোটাধিকার হত্যা করা ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। ভারত নিজেদেরকে আমাদের প্রভু মনে করে। আমাদেরকে মনে করে, আমরা তাদের গোলাম। ভারতকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার ন্যায্যতার সম্পর্ক চাই, গোলামির সম্পর্ক চাই না। আমরা সমতা ভিত্তিতে সম্পর্ক চাই।তিনি বলেন, তফসিল ঘোষণার পরদিন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদিকে দিন-দুপুরে গুলি করা হয়েছে। হাদিকে গুলি করা হয়েছে ঢাকায়, খুনিকে পাওয়া যায় ভারতে। এখান থেকে বোঝা যায়, হাদিকে গুলি করার জন্য কারা দায়ী।

জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে ভারতের প্রক্সিরা নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বাংলাদেশে গণ-হত্যা চালানো সব খুনিদের আশ্রয় দিয়েছে ভারত। সর্বশেষ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা জুলাইয়ের অস্তিত্ব শরিফ ওসমান হাদিকে গুলি করার পর আনন্দ-উল্লাস করে ভারতীয়রা। বাংলাদেশ ২.০-এ কোনো আধিপত্যবাদকে আমরা মেনে নেবো না।

জুলাই ঐক্যের এই কর্মসূচি থেকে ভারত সরকার এবং অন্তর্বর্তী সরকারকেও আলটিমেটাম দেওয়া হবে জানিয়ে পদযাত্রার আয়োজকরা বলছেন, এই সময়ের মধ্যে খুনিদের ফেরত না দিলে, পরবর্তী পরিস্থিতির জন্য দিল্লি এবং এই সরকারের নির্দিষ্ট দপ্তরকে দায় দায়িত্ব নিতে হবে।

এবি জুবায়ের বলেন, ভারত এবং তার প্রক্সিরা চায় না বাংলাদেশে গণতন্ত্র রক্ষা হোক, দেশে নির্বাচন হোক। যার কারণে একের পর এক বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে। চব্বিশের ছাত্র-জনতাকে দেশ রক্ষার আন্দোলনে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আহ্বান জানাচ্ছি, দলমত নির্বিশেষে সব পেশার ছাত্র-জনতাকে রাজপথে নেমে আসার।
ঢাকা,বুধবার ১৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মার্চ টু ভারতীয় হাইকমিশন’ কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা, ভারতীয় মিডিয়া আগ্রাসন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই গণঅভ্যুত্থানে দায়ের হওয়া মামলায় পলাতক আসামিদের ফিরিয়ে দেয়ার দাবিতে ‘মার্চ টু ভারতীয় হাইকমিশন’ কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ মার্চ শুরু করা হয়। রাজধানীর রামপুরা ব্রিজ থেকে শুরু হওয়া এ মার্চকে হোসেন মার্কেটে আটকে দেয় পুলিশ।কর্মসূচিতে অংশ নিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা, ডাকসু, জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বস্তরের মানুষ।পুলিশ বাধা দিলে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এরপর সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দিতে শুরু করেন।
পুলিশি বাধার মুখে এক পথসভায় জুলাই ঐক্যর অন্যতম সংগঠক সাদিক আরমান বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও আমাদের ভোটাধিকার হত্যা করা ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। ভারত নিজেদেরকে আমাদের প্রভু মনে করে। আমাদেরকে মনে করে, আমরা তাদের গোলাম। ভারতকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার ন্যায্যতার সম্পর্ক চাই, গোলামির সম্পর্ক চাই না। আমরা সমতা ভিত্তিতে সম্পর্ক চাই।তিনি বলেন, তফসিল ঘোষণার পরদিন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদিকে দিন-দুপুরে গুলি করা হয়েছে। হাদিকে গুলি করা হয়েছে ঢাকায়, খুনিকে পাওয়া যায় ভারতে। এখান থেকে বোঝা যায়, হাদিকে গুলি করার জন্য কারা দায়ী।

জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে ভারতের প্রক্সিরা নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বাংলাদেশে গণ-হত্যা চালানো সব খুনিদের আশ্রয় দিয়েছে ভারত। সর্বশেষ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা জুলাইয়ের অস্তিত্ব শরিফ ওসমান হাদিকে গুলি করার পর আনন্দ-উল্লাস করে ভারতীয়রা। বাংলাদেশ ২.০-এ কোনো আধিপত্যবাদকে আমরা মেনে নেবো না।

জুলাই ঐক্যের এই কর্মসূচি থেকে ভারত সরকার এবং অন্তর্বর্তী সরকারকেও আলটিমেটাম দেওয়া হবে জানিয়ে পদযাত্রার আয়োজকরা বলছেন, এই সময়ের মধ্যে খুনিদের ফেরত না দিলে, পরবর্তী পরিস্থিতির জন্য দিল্লি এবং এই সরকারের নির্দিষ্ট দপ্তরকে দায় দায়িত্ব নিতে হবে।

এবি জুবায়ের বলেন, ভারত এবং তার প্রক্সিরা চায় না বাংলাদেশে গণতন্ত্র রক্ষা হোক, দেশে নির্বাচন হোক। যার কারণে একের পর এক বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে। চব্বিশের ছাত্র-জনতাকে দেশ রক্ষার আন্দোলনে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আহ্বান জানাচ্ছি, দলমত নির্বিশেষে সব পেশার ছাত্র-জনতাকে রাজপথে নেমে আসার।
ঢাকা,বুধবার ১৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock