স্বাধীনতাবিরোধীরা ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত কখনো দেশের শান্তি কামনা করেনি-মির্জা আব্বাস

স্বাধীনতাবিরোধীরা ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত কখনো দেশের শান্তি কামনা করেনি। তারা তখনও দেশের স্বাধীনতা চায়নি, এখনও চায় না। বর্তমানে নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় দেশে অশান্ত পরিবেশ তৈরি হোক এবং দেশ বিপাকে পড়ুক।

মহান বিজয় দিবসে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথা বলেন।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে জামায়াত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি। তবুও আজকের এই বিজয় দিবসে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

মির্জা আব্বাস বলেন, স্বাধীনতার পর যে আশা-উদ্দীপনা নিয়ে দেশ গড়ার স্বপ্ন ছিল, আওয়ামী লীগ এসে সেই সব আশা-আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। সামনে যে নির্বাচন আসছে, আশা করছি জনগণ সেখানে এমন একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।’৭১-এর মুক্তিযুদ্ধ ও ’২৪-এর গণঅভ্যুত্থানকে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ’৭১ এবং ’২৪ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজমান। একাত্তরের সঙ্গে ২৪-এর কোনো তুলনা চলে না। এটা সম্ভবও নয়।
মির্জা আব্বাস বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা বিএনপির।
ঢাকা,মঙ্গলবার ১৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতাবিরোধীরা ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত কখনো দেশের শান্তি কামনা করেনি-মির্জা আব্বাস

স্বাধীনতাবিরোধীরা ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত কখনো দেশের শান্তি কামনা করেনি। তারা তখনও দেশের স্বাধীনতা চায়নি, এখনও চায় না। বর্তমানে নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় দেশে অশান্ত পরিবেশ তৈরি হোক এবং দেশ বিপাকে পড়ুক।

মহান বিজয় দিবসে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কথা বলেন।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে জামায়াত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি। তবুও আজকের এই বিজয় দিবসে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

মির্জা আব্বাস বলেন, স্বাধীনতার পর যে আশা-উদ্দীপনা নিয়ে দেশ গড়ার স্বপ্ন ছিল, আওয়ামী লীগ এসে সেই সব আশা-আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। সামনে যে নির্বাচন আসছে, আশা করছি জনগণ সেখানে এমন একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।’৭১-এর মুক্তিযুদ্ধ ও ’২৪-এর গণঅভ্যুত্থানকে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ’৭১ এবং ’২৪ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজমান। একাত্তরের সঙ্গে ২৪-এর কোনো তুলনা চলে না। এটা সম্ভবও নয়।
মির্জা আব্বাস বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা বিএনপির।
ঢাকা,মঙ্গলবার ১৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock