উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দায়িত্বে থাকা মন্ত্রণালয়গুলো পুনর্বণ্টন করেছে সরকার।
আসিফ মাহমুদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে; স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে।উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসান তাদের পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
ঢাকা,বৃহস্পতিবার ১১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















