১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে দক্ষিণ সিটির ৪র্থ ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা

আগামী ১০ ফেব্রুয়ারি ৪র্থ ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা’ এর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে করপোরেশনের দ্বিতীয় পরিষদের ২৩তম করপোরেশন সভায় ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।

ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, “গতকাল আমরা ২য় বারের মতো পিঠা উৎসব করেছি এবং যথারীতি এবার সাকরাইন উৎসবও আয়োজন করেছি। সফল আয়োজনের জন্য আমাদের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে জানাতে চাই যে, বিগত ৩ বছরের ন্যায় এবারও আমরা ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে চলেছি। ইনশাআল্লাহ আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকা মেয়র কাপের উদ্বোধন করা হবে।”

ঢাকা মেয়র কাপকে নতুন প্রজন্মের সাথে বন্ধন সুদৃঢ় করা অন্যতম উপায় উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “এই আয়োজন জনগণের সাথে বিশেষত তরুণ প্রজন্মের সাথে আমাদের বন্ধন সুদৃঢ় করার অন্যতম একটি উপায়। আমি চাইবো, বিগত বছরগুলোর ন্যায় ৭৫টি ওয়ার্ড হতেই অংশগ্রহণ থাকবে। এই আয়োজনও এক ধরনের উৎসব। এর মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে এনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে বড় ধরনের ভূমিকা রাখতে পারব।”

দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় করপোরেশন সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও কাউন্সিলরবৃন্দ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

করপোরেশন সভায় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ প্রতিনিধি:
ক্রীড়া ডেস্ক,,মঙ্গলবার ৩০ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে দক্ষিণ সিটির ৪র্থ ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা

আগামী ১০ ফেব্রুয়ারি ৪র্থ ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা’ এর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে করপোরেশনের দ্বিতীয় পরিষদের ২৩তম করপোরেশন সভায় ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।

ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, “গতকাল আমরা ২য় বারের মতো পিঠা উৎসব করেছি এবং যথারীতি এবার সাকরাইন উৎসবও আয়োজন করেছি। সফল আয়োজনের জন্য আমাদের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে জানাতে চাই যে, বিগত ৩ বছরের ন্যায় এবারও আমরা ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে চলেছি। ইনশাআল্লাহ আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকা মেয়র কাপের উদ্বোধন করা হবে।”

ঢাকা মেয়র কাপকে নতুন প্রজন্মের সাথে বন্ধন সুদৃঢ় করা অন্যতম উপায় উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “এই আয়োজন জনগণের সাথে বিশেষত তরুণ প্রজন্মের সাথে আমাদের বন্ধন সুদৃঢ় করার অন্যতম একটি উপায়। আমি চাইবো, বিগত বছরগুলোর ন্যায় ৭৫টি ওয়ার্ড হতেই অংশগ্রহণ থাকবে। এই আয়োজনও এক ধরনের উৎসব। এর মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে এনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে বড় ধরনের ভূমিকা রাখতে পারব।”

দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় করপোরেশন সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও কাউন্সিলরবৃন্দ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

করপোরেশন সভায় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ প্রতিনিধি:
ক্রীড়া ডেস্ক,,মঙ্গলবার ৩০ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock