রাজধানীর তুরাগ এলাকায় একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় আগুন লেগেছে। এ ঘটনায় পাঁচজন সামান্য আহত হয়েছেন। তবে ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
রোববার (৭ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।সকালে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৫টা ৫০ মিনিটে তুরাগ এলাকায় একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় আগুন লাগার খবর পাই আমরা। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিয়ন কাজ করে আগুন সকাল ৬টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুনে পঞ্চম তলার ওপরের বাসিন্দাদের ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে প্রথমত ভবনের ছাদে নেওয়া হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনার পর নিরাপদে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনা হয়।
মোট ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে পাঁচজন সামান্য আহত হন।
ঢাকা,রোববার ০৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















