বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। এরইমধ্যে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চেক ইন করেছেন এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছেন তিনি। ।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।এর আগে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন জোবাইদা রহমান। তারপর সিদ্ধান্ত নেয়া হবে আসলে ঠিক কখন খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে। আজ দুপুরেই মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত দেয় বলে জানান তিনি।
জানা গেছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনকে বিএনপি চেয়ারপারসন। যদিও কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এতে যাত্রার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।
ঢাকা,বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















